চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউডের নার্গিস ফাখরি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি! শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে টিএম ফিল্মসের আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশিক হোসেন তাপস।

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ‘মিউজিক ফর পিস’ কনসার্টের আয়োজনের ফাঁকে একমঞ্চে উপস্থিত হন দেশের জনপ্রিয় সব চলচ্চিত্র তারকারা। এ সমাবেশে মধ্যমণি হয়ে উপস্থিত ছিলেন বলিউডের ‘রকস্টার’, ‘মাদ্রাজ ক্যাফে’ ছবির নায়িকা নার্গিস ফাখরি।

ইতিমধ্যেই কৌশিক হোসেন তাপসের একটি গানে মডেল হয়েছেন এ অভিনেত্রী। উপস্থাপিকা শিনা চৌহানের প্রশ্ন, এরপর কি বাংলাদেশের ফিল্মেও পাওয়া যাবে তাকে? সে উত্তর কৌশলে এড়িয়ে গেলেন নার্গিস ফাখরি।

মুচকি তিনি হেসে বললেন, “এ বিষয়টা এখন গোপন থাক, সময় হলেই সব জানতে পারবেন।”

পরবর্তীতে টিএম ফিল্মসের যাত্রা ঘোষণা করেই তাপসের চোখ যায় শাকিবের দিকে। শাকিব খানের কাছে প্রশ্ন, আপনার সময় মিলবে তো? শাকিব খান জানালেন, টিএম ফিল্মস এর জন্য যে কোন সময়ই তিনি দিতে প্রস্তুত।

Reneta

নার্গিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বললেন, ধরুন আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? শাকিব খান যেন কৌশলী হয়ে উঠলেন, বললেন, “নার্গিস তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্যই কাজ করবো।”

পাশে দাঁড়ানো নারগিস ফাখরিকে প্রশ্ন ছুঁড়ে দেন শাকিব, “রাইট ফাখরি?” নার্গিস ফাখরি সম্মতিসূচক মাথা নেড়ে বলেন, ইয়েস! এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, টিএম ফিল্মসের প্রযোজনায় একাধিক ছবিতে কাজ করবেন শাকিব খান।

কৌশিক হোসেন তাপস বলেন, আগামী বছর থেকে মঞ্চে উপস্থিত প্রতিটি তারকাই টিএম ফিল্মসের নির্মিত ছবিতে কাজ করবেন। তারকাদের মিলনমেলা শেষে মঞ্চে গান পরিবেশন করেন কৈলাস খের। তার আগে মঞ্চে গান পরিবেশ করেন কৌশিক হোসেন তাপস।

এদিন, একই মঞ্চে ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা। সেখানে ছিলেন দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সব সংগীত তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভকৌশিক হোসেন তাপসটিএম ফিল্মসনার্গিস ফাখরিবুবলীলিড বিনোদনশাকিব খানসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT