চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খান হাসপাতালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

দেশের শীর্ষ চিত্র নায়ক শাকিব খান গুরুতর অসুস্থ। আজ বৃহস্পতিবার দুপু​র সাড়ে ১২টা নাগাদ তাকে রাজধানীর ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা করার পর তিনি বিশ্রাম নিচ্ছেন। তিনি পেটে তীব্র ব্যথা অনুভব করছেন। ডা. আবদুল ওয়াদুদ তার চিকিৎ​সা করছেন।

এখন হাসপাতালে শাকিব খানের পাশে আছেন পরিচালক শামীম আহাম্মেদ রনী। তিনি সেখান থেকে মুঠোফোনে জানান, শাকিব খান আজ রাতে পেটে তীব্র ব্যথা অনুভব করছিলেন। সকালে ব্যথা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি অনেক আগে থেকেই লিভারের সমস্যায় ভুগছিলেন। এর আগে সিঙ্গাপুরে একাধিকবার তার লিভারের চিকিৎ​সা করা হয়।

তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার গুলশানে ‘রংবাজ’ ছবির মহরত অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু শাকিব খান হাসপাতালে ভর্তি হওয়ায় তা অনিশ্চিত হয়ে পড়েছে। শাকিব খান ও বুবলী অভিনয় করবেন এই ছবিতে। এবার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নির্মাতাদের।

এদিকে শাকিব খানের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার রাতে তিনি অপু বিশ্বাসের বাসায় যান। সেখানে তিনি স্ত্রী ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে আধঘণ্টা সময় কাটিয়েছেন।

গত সোমবার বিকালে নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন দেশের শীর্ষ চিত্র নায়িকা অপু বিশ্বাস। এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস। এই ঘটনার পর মঙ্গলবার রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে সাক্ষাৎ​কার দেন শাকিব খান।

ধারণা করা হচ্ছে পুরো ব্যাপারটি নিয়ে মানসিক চাপ আর কয়েকদিনের অনিয়মের কারণেই অসুস্থ হয়েছেন শাকিব খান। কিন্তু তার কাছের বন্ধু ও পরিচালকদের সঙ্গে ফোনে কথা বলে জানা গেছে, শাকিব খান বাসায়ই আছেন। তিনি সুস্থ। কিন্তু কেন শাকিব খানের হাসপাতালে ভর্তি নিয়ে তারা এ ধরনের কথা বলছেন, তা জানা যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT