চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাওন ও সম্রাটের ব্যাংক হিসাব জব্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

এবার ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং তাদের দুই জনের স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অনুরোধ করে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

এনবিআর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ব্যাংকগুলোকে এই চিঠি দিয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)।

অবৈধ লেনদেন কিংবা অর্থ পাচার হয়েছে কি না, সেটা খতিয়ে দেখার জন্যই ব্যাংক হিসাব জব্দের জন্য চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে।

তবে সোমবার শাওন ও সম্রাটের ব্যাংক হিসাব তলব করতে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছিল এনবিআর।

এর আগে ক্যাসিনো চালানোর অভিযোগে রিমান্ডে থাকা যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

এনবিআরের চিঠির বিষয়ে জানতে চাইলে নাম না প্রকাশ করার শর্তে দুইটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আই অনলাইনকে বলেন, হয়তো চিঠি আসতে পারে। সরকার চাইলে তো তথ্য দিতেই হবে। এ বিষয়টি আগামীকাল বুধবার নিশ্চিত হওয়া যাবে।

Reneta

এই সম্পর্কে বিএফআইইউর প্রধান মোহা. রাজী হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, এগুলো চলমান বিষয়। এই সংক্রান্ত কোনো খবরা-খবর পেলে আমরা তদারকি করে থাকি। এছাড়াও এনবিআরের নিজস্ব একটা ক্ষমতা রয়েছে। তারা তা প্রয়োগ করতে পারে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জব্দ করা হিসাবগুলো সাধারণত ৭ মাস পর্যন্ত বিএফআইইউ স্থগিত করে রাখে। তারপর এই বিষয়ে কোনো প্রয়োজন না হলে হিসাব পুনরায় সচল করে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরনুরুন্নবী চৌধুরী শাওনবাংলাদেশ ব্যাংকব্যাংক হিসাব জব্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT