চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শবনম ফারিয়ার ওপর ভর করেছে নীলু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শবনম ফারিয়া

শবনম ফারিয়া

‘নীলুর সঙ্গে আমার কোনো মিল নেই। আমি নীলুর ঠিক উল্টা। এই যেমন নীলু কথা কম বলে আর ও বাসার বড় মেয়ে। আমি বেশি কথা বলি আর বাসার ছোট মেয়ে।’ হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের ‘নীলু’র সঙ্গে নিজের পার্থক্য এভাবেই বুঝিয়ে দিলেন শবনম ফারিয়া, ছোট পর্দার তারকা। এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ‘দেবী’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে। ছবির নাম ‘দেবী’। এরই মধ্যে তিনি ছয়দিন শুটিং করেছেন।

জানালেন, ‘নীলু’ চরিত্রে ঢোকা তার জন্য মোটেও সহজ কাজ ছিল না। চরিত্রটি নিজের মধ্যে ধারন করার জন্য বাসায় রুমের দরজা বন্ধ করে টানা মহড়া করেছেন। আর এখন নীলু থেকে বের হতে পারছেন না শবনম ফারিয়া। বললেন, ‘নীলু সারাক্ষণ আমার ওপর ভর করে আছে।’

এদিকে শবনম ফারিয়া যে চলচ্চিত্রে অভিনয় করছেন, গোড়াতে তার বাসায় কেউই মেনে নিতে পারেনি। মেয়েকে সবাই বোঝানোর চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত মেয়ের আগ্রহ দেখে তাদের মন্তব্য, ‘তুমি যে ছবি করতে যাচ্ছো, একটু বুঝেশুনে করো।’

হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। এরই মধ্যে এই ছবির জন্য সরকারের অনুদান পেয়েছেন চিত্রনায়িকা জয়া আহসান, তিনি এই ছবির প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি-তে সিনেমা’। উপন্যাসের নামেই ছবির নাম ‘দেবী’। পরিচালক অনম বিশ্বাস। ছবিতে ‘রানু’ চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান, ‘মিসির আলী’ চরিত্রে চঞ্চল চৌধুরী আর রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT