চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন চিত্রনায়ক ইমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক চিত্রনায়ক ইমন। রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে তাকে শপথ পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

আগেই দুই মেয়াদে পরপর দুবার আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হলেও গেল ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইমন।

পরে নির্বাচিত অন্যান্যরা শপথ নিলেও শুটিং-এর কারণে ঢাকার বাইরে ছিলেন তিনি। তাই রবিবার সন্ধ্যায় ইমন শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে ইমন চ্যানেল আই অনলাইনক বলেন, নির্বাচনে লড়ে তৃতীয়বারের মতো শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয়েছি। একজন শিল্পী হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকেই শিল্পী সমিতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। শপথের পর খুব ভালো লাগছে। সবার সহযোগিতা আশা করছি।

ইমনের শপথ গ্রহণের সময় আরও উপস্থিত ছিলেন অমিত হাসান, জেসমিন, ডিএ তায়েবসহ অনেকে।

২৮ জানুয়ারি শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন জয়ী হন। বিতর্ক তৈরী হয় সাধারণ সম্পাদক পদ নিয়ে। নির্বাচিত হলেও একাধিক অভিযোগ এনে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

Reneta

পরে জায়েদ খান উচ্চ আদালতের দারস্থ হন। এই পদটির সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে ২২ ফেব্রুয়ারি শুনানি রয়েছে। তবে নিপুণও তার আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তার দাবি, আদালতে জায়েদের অনিয়ম প্রমাণিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনাইমনইলিয়াস কাঞ্চনচিত্রনায়কলিড বিনোদনশপথসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (সংগৃহীত)।

দিল্লিতে প্রবেশে বাধা, দেশের পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT