চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীন-স্মিথের রেকর্ডে ভাগ বসালেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দ্বাদশ আসরে স্বপ্নের মতো সময় কাটছে সাকিব আল হাসানের। ব্যাট এবং বল হাতে ধারাবাহিকভাবে জ্বলছেন টাইগার অলরাউন্ডার। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাতেই বিশ্বকাপের অভিজাত সব ক্লাবে জায়গা করে নিয়েছেন স্টাইলিশ এ বাঁহাতি।

ইংল্যান্ড আসরের প্রথম তিন ম্যাচের একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি নিয়ে সোমবার টন্টনে নামেন সাকিব। ক্যারিবিয়ানদের বিপক্ষে হাফসেঞ্চুরি পূর্ণ করেই দারুণ এক রেকর্ড গড়েছেন। মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরের প্রথম চার ইনিংসে ৫০ বা ততোধিক রানের সংগ্রহ গড়ার কীর্তি গড়েছেন সাকিব।

অসাধারণ কীর্তির দিনে হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন সাকিব। ৮৩ বলে ১৩ চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। ছুটছেন দলকে জয়ে নোঙর করাতে।

এর আগে নভজাৎ সিং সিধু, শচীন টেন্ডুলকার ও গ্রায়েম স্মিথ বিশ্বকাপের এক আসরের প্রথম চার ইনিংসে ফিফটি প্লাস রান করার কীর্তি গড়েছেন। সিধু ১৯৮৭ বিশ্বকাপে এই রেকর্ড গড়েন। শচীন ১৯৯৬ সালে এবং স্মিথ ২০০৭ বিশ্বকাপে অভিজাত এ ক্লাবে জায়গা করে নেন।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলে দুর্দান্ত শুরুর ইঙ্গিত দেন সাকিব। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রান করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ১২১ রানের নান্দনিক ইনিংস খেলার পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ভেসে গেলে মাঠে নামা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে পেলেন ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির স্বাদ।

অসাধারণ মাইলফলকের দিনে আরেকটি কীর্তি গড়েছেন সাকিব। আন্তর্জাতিক ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেছেন তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে।

Reneta

৬ হাজার রান পূর্ণ করে ওয়ানডেতে ২৫০ উইকেটের সঙ্গে অনন্য ডাবলসের রেকর্ডও স্পর্শ করেন সাকিব। ইতিহাসের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান ও ২৫০ উইকেটের ডাবলসের রেকর্ড করলেন বাংলাদেশ অলরাউন্ডার।

এই অভিজাত ক্লাবে শহিদ আফ্রিদি, জ্যাক ক্যালিস ও সনাথ জয়সুরিয়া জায়গা করে নিয়েছেন। তবে ম্যাচের হিসেবে সাকিবই দ্রুততম। সোমবার ২০২তম ম্যাচে সাকিব ডাবলসের কীর্তি গড়েন। আফ্রিদি ২৯৪, ক্যালিস ২৯৬ এবং জয়সুরিয়া ৩০৪ ম্যাচে ডাবলসের কীর্তি গড়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশশচীনসাকিবস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT