চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কামুক্ত মরগান, বিজয়কে নিয়ে স্বস্তিতে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ন ২৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহেরও কম সময় আগে অধিনায়ক ইয়ন মরগানের চোট নিয়ে চিন্তায় পড়েছিল ইংল্যান্ড। তবে দুশ্চিন্তায় থাকা ইংলিশদের সুসংবাদ দিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড। ইসিবি জানিয়েছে, বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন মরগান।

সুসংবাদের টাটকা বাতাস ভারতীয় শিবিরেও। চোট গুরুতর নয়। কোনওরকম চিড়ও ধরেনি অলরাউন্ডার বিজয় শংকরের হাতে। স্ক্যান রিপোর্টের পর এমনই খবর দিয়েছে বিসিসিআই।

অনুশীলনের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান মরগান। এক্স-রে করার পর রিপোর্টে জানা যায়, চোট ততটা গুরুতর নয়। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচের আগে শুক্রবার অনুশীলনের সময় চোট পান তিনি। তবে অজিদের বিপক্ষে খেলতে না পারলেও ৩০মে সাউথ আফ্রিকার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন ইংলিশ অধিনায়ক।

ইসিবি জানায়, ‘মরগান তার বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছে। হালকা চিড় রয়েছে আঙুলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না। তবে আশা করা হচ্ছে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে পুরোপুরি সুস্থ হয়ে নামতে পারবেন তিনি।’

চোট নিয়ে মরগান বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে আমি আজকের ম্যাচটি মিস করতে যাচ্ছি। অবশ্য টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগেই আমি খেলার জন্য ফিট হয়ে যাব পুরোপুরি। আমি কিছুটা হতাশ যে আজ খেলতে পারছি না।’

ম্যাচে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ইংলিশদের ২৯৮ রানের টার্গেট দিয়েছে অজিরা।

Reneta

অন্যদিকে, দ্বিতীয়দিনের নেট সেশনে ব্যাটিং করার সময় ডানহাতে চোট পান বিজয় শংকর। নেট বোলার খলিল আহমেদের ডেলিভারিতে পুল করতে গিয়ে চোট পান তিনি। তড়িঘড়ি করে বিজয়কে মাঠ থেকে তুলে নেন ভারতীয় দলের ফিজিও।

চোটের কারণে শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি বিজয়। স্ক্যান রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত উৎকণ্ঠায় ছিল টিম ম্যানেজমেন্ট থেকে ভারতীয় সমর্থকরা। তবে স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর স্বস্তি কোহলির দলে।

স্ক্যান রিপোর্টের কথা উল্লেখ করে বিসিসিআই জানায়, ‘শুক্রবার প্রস্তুতিতে ডানহাতে চোট পেয়েছিলেন শঙ্কর। এরপর তার স্ক্যান করা হয়। কিন্তু স্ক্যান রিপোর্ট গুরুতর নয়। রিপোর্টে কোনও চিড়ের উল্লেখ নেই। বিসিসিআই মেডিকেল টিম তাকে দ্রুত সুস্থ করে তোলার সবরকম চেষ্টা করছে।’

বিজয় না খেলার ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। পরে রবীন্দ্র জাদেজার হাফসেঞ্চুরিতে ভর করে ১৭৯ রান করতে সক্ষম হয় বিশ্বকাপের হট ফেভারিট বিরাট কোহলি বাহিনী।

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯মরগানলিড স্পোর্টসশংকর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT