চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকসভা নির্বাচন: শেষ ধাপের আগেই বুথফেরত জরিপের বিতর্কিত ভিডিও ফাঁস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইন্ডিয়া টুডে-লোকসভা নির্বাচন-ভিডিও ফাঁস

রোববার ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণের আগেই দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র একটি ভিডিও নিয়ে বিতর্ক চলছে। বুথফেরত জরিপ নিয়ে ফাঁস হওয়া ওই ভিডিওতে নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি’র ভরাডুবির আভাস দেয়া হয়েছে।

ইন্ডিয়া টুডে’র দাবি, বুথফেরত জরিপ নিয়ে কোনো ভিডিও প্রকাশ করেনি তারা। এটি সত্যিই কোনোভাবে ফাঁস হয়েছে।

শেষ দফা ভোটের আগে প্রথমবার সংবাদ সম্মেলন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। মোদির এই নীরবতা নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

লোকসভা নির্বাচনের শেষ ধাপের আগে উত্তেজনা আর বিতর্কের তুঙ্গে ভারতের রাজনীতি। আর তা বাড়িয়ে দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। বুথফেরত জরিপ নিয়ে এর একটি ভিডিও নিয়ে বিতর্কের ঝড় বইছে। এতে নির্বাচনে বিজেপি’র ভরাডুবির আভাস দেয়া হয়েছে।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, গতবারের চেয়ে আসনের সংখ্যা অর্ধেক কমে ১৭৭টি আসন পেয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বে এনডিএ জোট। অন্যদিকে ৭৬টি বেড়ে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোটের আসন ১৪১টি আসন। অন্য দলগুলোর মোট আসন ২২৪ টি।

ভারতের নির্বাচনী আচরণবিধি অনুসারে, সব ধাপের নির্বাচন শেষ হওয়ার আগে বুথফেরত জরিপ প্রকাশ করা যাবে না। ফাঁস হওয়া ভিডিও নিয়ে দুঃখ প্রকাশ করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ১৯ মে’র অনুষ্ঠানের প্রস্তুতির সময় মনিটরে ডামি তথ্য দেয়া ছিল। সেটা নিয়েই এই জটিলতা।

Reneta

তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের অন্য সংবাদ মাধ্যমগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিভারতভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, সরকার মুখে কুলুপ এঁটে আছে’

জুলাই ১১, ২০২৬

মেসিই নেবেন আর্জেন্টিনার পেনাল্টি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT