চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে সরকার বিরোধী আন্দোলনে একজন নিহত , আহত ৪০

আলীম আল রাজী আলীম আল রাজী
৫:২৭ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

লেবাননের রাজধানী বৈরুতে সরকারের দুর্নীতিবিরোধী এবং আবর্জনাবিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলায় এক আন্দোলনকারী নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। গত দুদিন ধরে চলমান বিক্ষোভে পুলিশের ভূমিকায় অসন্তোষ জানিয়ে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালাম।

লেবাননের রাজধানী বৈরুতে সরকারের দুর্নীতি ও আবর্জনা না সরানোর কারণে প্রতিবাদ জানাতে বৈরুতের রাস্তায় শনিবার থেকে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারী। পুলিশের বাধা দিলে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। সেসময় আহত হয় বেশ কয়েকজন।

রোববার আন্দোলনের দ্বিতীয় দিনেও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বৈরুত জুড়ে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী তাম্মাম সালামের পদত্যাগ দাবি করে। রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Banglabid

রাজধানী বৈরুতের সড়কগুলো থেকে আবর্জনা অপসারণের ঘোষণা দিয়েও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। রাজনৈতিক ভঙ্গুরতা ও দুর্নীতির কারণেই সরকার এ কাজে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করছে বিক্ষোভকারীরা। এর আগে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রচার চালিয়েছিল বিক্ষোভকারীরা।

লেবাননের ময়লা আবর্জনা ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সম্প্রতি ময়লা আবর্জনা সরানোর কোনো বিকল্প পথ খুঁজে না পাওয়ার কারণে শহরে ময়লা জমে জমে পরিবেশ দুর্গন্ধময় হয়ে উঠছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় কমেছে এলএনজি সরবরাহ: গ্যাস সংকটে শঙ্কা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারী ইসলামী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর জানা গেল আসামি ‘অন্য ব্যক্তি’!

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT