চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিসবনের জালে ম্যানসিটির গোল উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকেট প্রায় হাতেই নিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে লিসবনে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্পোর্টিং লিসবনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করা সিটির দখলে ৬৪ শতাংশ সময় বল ছিল। মোট শট নিয়েছে ১৫টি, যার ভেতর লক্ষ্য বরাবর নিয়েছে ৬টি। অথচ কেবল তিন শট নেয়া স্বাগতিকরা কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।

প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে গোলের হালি পূরণ করে খেলাটি একপেশে বানিয়ে ফেলে ম্যানসিটি। ৭ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাসে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রিয়াদ মাহরেজ। লাইন্সম্যান পতাকা তুলে অফ সাইডের সংকেত দিলেও ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পরে গোলের বাঁশি বাজান।

১০ মিনিট পর কর্নার কিক থেকে বল পেয়ে বের্নার্দো সিলভা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৩২ মিনিটে মাহরেজের পাসে বল নিয়ে পোস্টের একদম কাছ থেকে বল জালে জড়ান ফিল ফোডেন।

৪৪ মিনিটের মাথায় রাহিম স্টার্লিংয়ের কাছ থেকে বল আদায় করে বাঁ পায়ের শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন বের্নার্দো সিলভা। তাতে বিরতির আগেই চার গোলের লিড পায় অতিথিরা।

প্রায় ১৫ বছর পর এই প্রথম কোনো ইংলিশ ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে বিরতির আগে ৪ গোলে এগিয়ে থাকার নজির গড়ল। ২০০৭ সালে ঘরের মাঠে রোমাকে ৭-১ গোলে গুড়িয়ে দিয়ে সেমিতে যাওয়া ম্যানইউ বিরতির আগে ৪ গোল পেয়েছিল।

Reneta

খেলার ৫৮ মিনিটে বের্নার্দো সিলভার বাড়ানো বল নিয়ে ডান পায়ের দূরপাল্লার শটে স্কোরলাইন ৫-০ করেন রাহিম স্টার্লিং। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ১৪তম দল হিসেবে ২০০ গোল করার মাইলফলক গড়ে ম্যানসিটি।

আগামী ৯ মার্চ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের খেলায় দুই দল মুখোমুখি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টসস্পোর্টিং লিসবন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT