চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিফটে রকস্টার প্রিন্স রজার্সের লাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

প্রখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী ও সুরকার প্রিন্স রজার্সের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫৭ বছর বয়সী এই গায়কের মৃতদেহ প্রিসলি পার্ক এস্টেটে তার বাড়ির লিফটের ভেতর থেকে উদ্ধার করা হয়।

এই ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগ। শুক্রবার পোস্টমর্টেম করা হবে প্রিন্সের মৃতদেহের।

প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। ৮০’র দশকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান এ রকস্টার। ১৯৯৯ প্রকাশিত হয় পার্পেল রেইন এবং সাইন অব দি টাইমস তার জনপ্রিয় অ্যালবাম।   

স্প্যান্ড রক, ফাঙ্ক ও জাজ ঘরানার গান গেয়েই বিখ্যাত হয়েছিলেন প্রিন্স রজার্স। নিজের ক্যারিয়ারে অন্তত ১০০ মিলিয়ন রেকর্ড বিক্রি হয়েছে তার গানের।

এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার ৯টা ৪৩ মিনিটে লিফট থেকে একটি মেডিকেল কল করা হয়। এরপরই লিফটের ভিতর থেকে অচেতন অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। ১০টা ৭ মিনিটে মারা যায় মানুষটি।

প্রিন্সের মুখপাত্র বলেন, ‘আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কিংবদন্তী সংগীত শিল্পী প্রিন্স রজার নেলসন আর নেই। এ মুহূর্তে মৃত্যুর বিষয়ে এছাড়া আর কোনো তথ্য নেই।’

Reneta

গত সপ্তাহেও এক স্টেজে অনুষ্ঠান করার সময় প্রিন্স অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তার মৃত্যুর খবর শুনে বাড়ির সামনে শত শত ভক্ত ভিড় জমিয়েছে।

প্রিন্সের মৃত্যুর মধ্য দিয়ে দেশ একজন ‘ক্রিয়েটিভ আইকন’ হারিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 

১৯৫৮ সালে জন্ম প্রিন্সের। ছোটবেলা থেকেই নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন প্রিন্স। মাত্র সাত বছর বয়সে প্রথম নিজের গান লিখেন তিনি। ৩০টিরও বেশি অ্যালবাম রয়েছে তার। যার মধ্যে লেটস গো ক্রেজি এবং হোয়েন ডাভস ক্রাই অ্যালবামের জন্যই সবার কাছে পরিচিত প্রিন্স।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক মিনিটেই এক ঘণ্টার রাস্তা পার

পরবর্তী

মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপনে রাজবাড়ির সাফল্য

পরবর্তী

মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপনে রাজবাড়ির সাফল্য

জলবায়ু পরিবর্তন মোকাবেলার বৈশ্বিক লড়াইয়ে পিছু হটার সুযোগ নেই

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT