চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মিনিটেই এক ঘণ্টার রাস্তা পার

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৯:৫২ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে অনেক না পাওয়ার বড় পাওয়া যানজট মুক্ত এলাকা।

দেশের সবচেয়ে বড় গাবতলী বাস টার্মিনাল ঘিরে প্রতিনিয়ত যে যানজট ছিলো তা থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ওয়ার্ডবাসী, যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিকরা।

রাজধানী ঢাকার সঙ্গে উত্তর, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের প্রবেশদ্বার খ্যাত গাবতলী বাস টার্মিনাল ঢাকা উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডে। মাজার রোড থেকে গাবতলী টার্মিনাল হয়ে আমিনবাজার ব্রিজ পর্যন্ত মাত্র পৌনে দুুই কিলোমিটার রাস্তা পার হতে আগে সময় লাগতো নূন্যতম এক ঘন্টা আর এখন লাগছে মাত্র এক মিনিট।

সড়কের ওপর নেই অবৈধ পার্কিং, ফুটপাতে নেই গাড়ির কোনো কাউন্টার সামান্য সময়ের মধ্যে গাড়িতে যাত্রী তুলতেই বাস রওয়ানা হতে বাধ্য। পুলিশও বেশ তৎপর।

শাহ আলী জোনের ট্রাফিক সার্জেন্ট সোহেল রানা বলেন, কোনো গাড়ি কাউন্টারের সামনে দাঁড়াবে না শুধু যাত্রী ওঠানোর সময় দু’এক সেকেন্ডের জন্য যাত্রী নিয়ে চলে যাবে। দীর্ঘসময় নিয়ে গাড়ি পাকিং করার সুযোগ গাবলীতে এখন আর নেই।

কর্তৃপক্ষের এমন ব্যবস্থায় বেজায় খুশি যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিকরা।

Reneta

যাত্রীরা বলছে, আগে কল্যাণপুর থেকে আসতে দীর্ঘসময় সময় লাগলেও বর্তমানে পাঁচ মিনিটের মধ্যে চলে যাই। পরিবহন মালিকরা ও শ্রমিকরা সবাই সহযোগিতা করছে।

ব্যবস্থাটি ধরে রাখতে পরিবহন মালিক এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ঢাকা-১৪ স্থানীয় সংসদ আসলামুল হক।

তিনি বলেন, মালিক এবং  শ্রমিকদের বলতে চাই, রাস্তায় সে সমস্ত কাউন্টার রয়েছে সেগুলো টার্মিনালের ভেতর নিয়ে যান। তাহলে গাবতলীর যানজট আরো  মুক্ত করা সম্ভব হবে এবং আরো জনগণকে আরো ম্যাজিক দেখানো সম্ভব হবে। তাই সবার সহযোগিতা একান্ত দরকার।

রাজপথকে যানজট মুক্ত রাখার পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা উদ্যোগে হাতে নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন।

শুধু প্রশাসন নয় সচেতনতা বেড়েছে পথচারীদেরও। যত্রতত্র রাস্তা পারাপারের পরিবর্তে আন্ডারপাস ব্যবহার করছে সাধারণ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT