চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল গালিচায় ‘সবুজ দেবী’ ঐশ্বরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১৭, মে ২০১৫
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী ও বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ৬৮ তম আন্তজার্তিক কান উৎসবের লাল গালিচায় সবুজ আলো ছড়িয়েছেন। ১৩ বার লাল গালিচায় হাঁটা ঐশ্বরিয়া এবারের কানে পড়েছিলেন সবুজ রঙের গাউন। তার মেকআপ ও গেটআপে বরাবরের মতো ছিলো নজরকাড়া। অনেকে তাকে এই পোশাকে সম্বোধন করেছেন ‘সবুজ দেবী’ হিসেবে।

ফ্যাশন ডিজাইনার ইলি স্যাবের ডিজাইন করা নেটের সবুজ গাউনের পোশাকে সাবেক এই বিশ্ব সুন্দরীকে অনবদ্য স্বচ্ছ ও প্রানবন্ত দেখাচ্ছিল। রেড কাপের্টে অংশ নিয়েই তিনি তার সমস্ত ভক্তদের উদ্দেশ্য একটি উড়ন্ত চুম্বনের মাধ্যমে তার ভালোবাসা পৌঁছে দেন।

কান উৎসবে প্রতিবারের মতো এবারো ঐশ্বরিয়া লরিয়ালের প্রতিনিধিত্ব করতে কানে অংশগ্রহণ করেছেন। হাস্যাজ্জ্বল এই অভিনেত্রী কানের রেড কাপের্টে লরিয়াল প্যারিসের দূত ইভা লঙ্গোরিয়া’র সঙ্গে সেলফি তুলতে ভুল করেননি।

তিন বছর বয়সী মেয়ে আরাধ্যকে নিয়ে এই প্রথম কান উৎসবে তিনি অংশগ্রহণ করেছেন। তাই ছোট্ট ঐশ্বর্য্যকে নিয়ে দুষ্টুমি করার সময় নিজেই সময় খুঁজে নিয়েছেন তিনি।

৪১ বছর বয়সী ঐশ্বরিয়া ‘জাজবা’ সিনেমা দিয়ে বলিউডে আবার ফিরছেন। তাই কান উৎসবে একটি বিশেষ বিভাগে তার ‘জাজবা’ সিনেমাটি প্রদর্শিত হবার কথা রয়েছে। আগামী ২১ মে কান উৎসবে যোগ দেবেন স্বামী অভিষেক বচ্চন।

এর আগে বলিউডের আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইফ লাল গালিচায় নিজের জালবা দেখিয়েছেন। ক্যাট লাল গালিচায় ফায়ার ইঞ্জিন লাল ব্রোকেড পোশাকে হাজির হয়েছিলেন। তবে বলিউডের মতো নিজের জালবায় কানকে তেমন ভাবে মাতাতে পারেননি শিলা কি জাওয়ানি খ্যাত ক্যাটরিনা কাইফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঐশ্বরিয়া রাইকান উৎসবকান চলচ্চিত্র উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিধানসভা নির্বাচন: কে জিতবে, কে হারবে?

বিধানসভা নির্বাচন: কে জিতবে, কে হারবে?

এপ্রিল ২৩, ২০২৬

সর্বোচ্চ ভোট পাওয়া জয় এবার সেক্রেটারি পদে লড়বেন

এপ্রিল ২৩, ২০২৬

আইস্ক্রিনে এসেছে ‘পাপ কাহিনী ২’

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শামীম ওসমানসহ ১২ আসামির ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

এপ্রিল ২৩, ২০২৬

ঝালমুড়ি খেলাম আমি, ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদি

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT