চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে ‘লাদেন’ মাসুম নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
জনপদ, লক্ষ্মীপুর
A A

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী ও হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২৮টি মামলার আসামী মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ জানায় রাত ৩টার দিকে স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে সন্ত্রাসী মাসুম নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্টুজ , ১১টি কার্টুজের খোসা ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়।

নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহ’র ছেলে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিযে যায়। এসময় বাগানে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে স্থানীয়রা লাশটি শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুমের বলে সনাক্ত করে।

ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামীগুলিবিদ্ধ লাশ উদ্ধারপুলিশলক্ষ্মীপুরশীর্ষ সন্ত্রাসীহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ রাত স্বপনেরও রাত

জুন ২৯, ২০২৬
ছবি: বিবিসি

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নবজাতকই তার মায়ের অনুপ্রেরণা

জুন ২৯, ২০২৬

এআই ও চিপ শিল্প নিয়ে সাউথ কোরিয়ার ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা

জুন ২৯, ২০২৬

মঞ্চে গাইতে গাইতে মাটিতে লুটিয়ে পড়েন এই পপ-তারকা!

জুন ২৯, ২০২৬

১৭ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক স্থায়ীভাবে চাকরিচ্যুত

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT