চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চকর ম্যাচে আক্ষেপের সমাপ্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বিকেএসপির-৩ নম্বর মাঠে মঞ্চটা প্রস্তুতই ছিল। তাতে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করে যাচ্ছিলেন কুশীলবরাও। আচমকা দমকা হাওয়া ও বৃষ্টি পরে সব উত্তেজনা পণ্ড করে দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগপর্বে আবাহনী ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটা রোমাঞ্চের মাত্রা চড়িয়ে শেষ হয় অনেকটা আক্ষেপ নিয়েই। যাতে রেকর্ড গড়াটা দেখতে পারলেও রেকর্ড ভাঙার সুযোগটা উপভোগ করতে পারলেন না ক্রিকেটপ্রেমীরা। শেষঅবধি বৃষ্টি আইনে দোলেশ্বর হেরে গেছে ২০ রানে।

প্রথমে ব্যাট করে আবাহনীর দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেন। জোড়া সেঞ্চুরিতে পাল্টা জবাব দেয় দোলেশ্বরও। কিন্তু বৃষ্টিতে ছন্দ আটকে যাওয়ায় শেষপর্যন্ত আর রানতাড়ায় পেরে উঠেনি দলটি।

শুক্রবার এনামুল ও নাজমুলের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৯৩ রানের পাহাড় গড়ে আবাহনী। বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ম্যাচে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। সেই স্কোর তাড়া করে রেকর্ড গড়া জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল দোলেশ্বর।

দলীয় ২৫ রানে ইমতিয়াজ হোসেন (১২) ও ৩৩ রানের মাথায় লিটন দাস (১৪) আউট হওয়ার পর শুরুতে ব্যাকফুটে চলে যায় প্রাইম দোলেশ্বর। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে জোড়া সেঞ্চুরি করে জয়ের সম্ভাবনা বেশ ভালভাবেই জাগিয়েছিলেন ফজলে মাহমুদ ও মার্শাল আইয়ুব।

দুই ব্যাটসম্যানের ক্ষুরধার ব্যাটিংয়ে দোলেশ্বর যখন জয়ের দিকে ছুটছিল, তখনই শুরু হয় ঝড়ো বৃষ্টি। ম্যাচের ৩০ ওভারের সময় দোলেশ্বরের রান তখন ২ উইকেটে ২১৭, বৃষ্টিতে খেলা থামে। পরে শুরু হয় লম্বা বিরতি দিয়ে। তাতে ডার্কওয়ার্থ ও লুইস পদ্ধতিতে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ২৭৮। শেষ ৫ ওভারে ৬২ দরকার পড়ে দোলেশ্বরের।

এসময় সেঞ্চুরি তুলে নেন দোলেশ্বরের দুই ব্যাটসম্যান মাহমুদ ও মার্শাল। আবাহনীর ওপেনিং জুটি তুলেছিল ৩৬ রান। আর মাহমুদ ও মার্শাল তোলেন ২০৭ রান। ৮৭ বলে ৯টি চার ও চার ছক্কায় ঠিক ১০০ রানে ফেরেন মাহমুদ।

Reneta

তখন আবারও হানা দেয় বৃষ্টি। খেলা আর শুরু হতে না পারায় ৩৪.১ ওভারে দোলেশ্বরের রান দাঁড়ায় ৩ উইকেটে ২৪৪। বৃষ্টি আইনে ২০ রানে হার। ৮৮ বলে ৯টি চার ও তিন ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন মার্শাল আইয়ুব।

এর আগে ৬ ছক্কা আর ৭ চারে ১২২ বলে ১২৮ রান করেন আবাহনী ওপেনার এনামুল। এবারের লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। তার মতো এবারের লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্তও। ২ ছক্কা ও ১২ চারে ১০৬ বলে ১২১ রান করেন নাজমুল।

দুজনে মিলে প্রিমিয়ার লিগে এবারের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন। ৩৬.৩ ওভারে দুজনে তোলেন ২৩৬ রান। পরে সে রানটা প্রায় ৪০০’র কাছাকাছি নিয়ে যান বিহারি ও মিঠুন। ভারতীয় ব্যাটসম্যান হানুমা বিহারির ৩৬ বলে ৬৬ ও মোহাম্মদ মিঠুনের ২৪ বলে ৪৭ রানের ইনিংসে ভর করে লিস্ট ‘এ’তে বাংলাদেশের রেকর্ড গড়ে আবাহনী।

আগের রেকর্ডটিও ছিল আবাহনীর। ২০১৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ৫ উইকেটে ৩৭১ রান তুলেছিল তারা। প্রথম দুটির মত তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোরও আবাহনীর। মোহামেডানের বিপক্ষেই গত বছর ৫ উইকেটে ৩৬৬ রান তুলেছিল দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৬, ২০২৬

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT