চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে হটিয়ে শীর্ষে মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আগেরদিনই ইউরোপ সেরার আসরে একটি জায়গায় লিওনেল মেসিকে পেছনে ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠে জুভেন্টাস। জয়ে অনন্য এক মাইলফলক গড়েন সিআর সেভেন। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ১০০তম জয় পান। একদিন পরই চিরপ্রতিদ্বন্দ্বীকে আরেকটি রেকর্ডে পেছনে ফেলেছেন বার্সেলোনা তারকা।

স্পেনে থাকাকালীন শুরু থেকেই দুজনের লড়াই চলত সেয়ানে সেয়ানে। সাপ-লুডোয় একবার রোনালদো মেসিকে টপকাতেন তো পরক্ষণেই সিআর সেভেনকে পেছনে ফেলতেন এলএম টেন। অদূর ভবিষ্যতের কথা বিবেচনা করলে সেই ইঁদুর-দৌড়ে আপাতত ইতি পড়েছে সন্দেহ নেই। তবে মেসি শেষমেশ পুনরুদ্ধার করলেন দ্বি-পাক্ষিক লড়াইয়ের একটা মুকুট।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে পিএসভি’র জালে বল জড়ানোর সঙ্গে মেসি টপকে যান রোনালদোকে। ৬১ মিনিটে ম্যাচের ডেড-লক কাটানো গোলটি ছিল বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে মেসির ১০৬ নম্বর গোল।

তাতে একটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোল করার নিরিখে রোনালদোকে টপকে মেসি চলে এসেছেন শীর্ষে। রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১০৫টি গোল। রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ায় আপাতত মেসিকে টপকানো আর সম্ভব হবে না পর্তুগিজ তারকার।

তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ড থাকছে রোনালদোর দখলেই। ম্যানইউ, রিয়াল ও জুভেন্টাস, তিন ক্লাবের হয়ে ইউরোপিয়ান অভিজাত টুর্নামেন্টে সর্বমোট ১২১টি গোল করেছেন তিনি।

সব মিলিয়ে চলতি মৌসুমে মোসির এটি ১৫ নম্বর গোল। শেষ ১৩ মৌসুম ধরে ১৫টির বেশি গোল করা বিরল ফুটবলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন আর্জেন্টাইন মহাতারকা। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তার ছয়টি গোল হয়ে গেছে।

Reneta

পিএসভির বিরুদ্ধে একটি গোল করা ছাড়াও ৭০ মিনিটে দলের অপর গোলটির পেছনেও মেসি সক্রিয় ভূমিকা নেন। মেসির ফ্রি-কিকে পা ছুঁয়ে পিএসভি’র জালে বল জড়িয়ে ম্যাচের স্কোরলাইন ২-০ করেন জেরার্ড পিকে। ৮৩ মিনিটে পিএসভির হয়ে একটি গোল পরিশোধ করেন ডি’লং। শেষ পর্যন্ত বার্সা ২-১ গোলে ম্যাচ জিতে গ্রুপ-বি’র শীর্ষ স্থান নিরাপদ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসবার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাহাত্তরের সংবিধান পুনরুজ্জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হোন

পরবর্তী

মুক্তির প্রথমদিনে ১০০ কোটি রুপি লাভের আশা!

পরবর্তী

মুক্তির প্রথমদিনে ১০০ কোটি রুপি লাভের আশা!

চার স্পিনারের একজন যদি লেগি হতো!

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT