চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার স্পিনারের একজন যদি লেগি হতো!

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:৩১ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই বাঁহাতি স্পিনারের সঙ্গে দুই অফস্পিনার। চার স্পিনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে খেলেছে বাংলাদেশ। চট্টগ্রামের ঘূর্ণিফাঁদে পৌনে তিন দিনে টেস্ট জিততে টাইগার স্পিনারদের ছিল দুর্দান্ত ভূমিকা। ক্যারিবীয়দের ২০ উইকেটই ঝটপট তুলে নেন স্পিন-চতুষ্টয়।

তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ লম্বা সময় ধরেই বাংলাদেশের স্পিন আক্রমণে নিয়মিত। চোট কাটিয়ে উইন্ডিজ সিরিজে ফিরেছেন ভরসা সাকিব আল হাসানও। নতুন যোগ হয়েছেন অফস্পিনার নাঈম হাসান। এই চার স্পিনার মিলে সমন্বিত আক্রমণ সাকিবের কাছে উপভোগ্য ও রোমাঞ্চকর।

উপভোগের পিঠে আছে একটি আক্ষেপও। মিরপুরে শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লেগস্পিনার না থাকা নিয়ে সেই আক্ষেপের প্রসঙ্গও উঠে এলো। উত্তরে অধিনায়ক সাকিব জানালেন, ভালো মানের একজন লেগি এলে পাল্টে যেতে পারত বাংলাদেশের টেস্ট খেলার কৌশলটাই।

‘বৈচিত্র্য যত বেশি থাকে তত ভালো। স্বাভাবিকভাবে এখানে যদি একটা লেগস্পিনার থাকে তাহলে বৈচিত্র্য বেশি। ওই একটা জায়গাতে (লেগি) প্রয়োজনীয়তাটা অনেকবেশি। লেগস্পিনার থাকলে মনে হয় আমাদের ব্যাটসম্যানদের জন্য কাজটা একটু সহজ হয়। কারণ তখন উইকেটগুলো আমরা আরেকটু ব্যাটিং-ফ্রেন্ডলি করতে পারব। লেগস্পিনারদের জন্য উইকেটে খুব বেশি সহায়তা না থাকলেও উইকেট নিতে পারে। তখন আমরা হয়তো আরও ভালো পরিকল্পনা করতে পারব।’

রিশাদ হোসেন

‘এখন যেটা হচ্ছে, বোলার-ফ্রেন্ডলি উইকেট তৈরি হচ্ছে। বিশেষ করে স্পিনারদের জন্যে। আর ফিঙ্গার স্পিনার ও রিস্ট স্পিনারদের মধ্যে একটু পার্থক্য আছে। রিস্ট স্পিনাররা রান একটু বেশি দিতে পারে, কিন্তু তারা অ্যাটাকিং একটা অপশন। উইকেট যদি ভালো হয়, ব্যাটসম্যান ফ্রেন্ডলি হয়, তাহলে ফিঙ্গার স্পিনাররা অতবেশি কার্যকরী হয় না। তখন লেগ স্পিনাররা বেশি কার্যকরী হয়। যদি বৈচিত্র্যগুলো ওরকম থাকে তাহলে আমরা ভিন্ন ধাঁচে পরিকল্পনা করতে পারব। প্রতিপক্ষের শক্তি বুঝে পরিকল্পনা করার সুযোগ পাব। অনেকবেশি অপশন থাকবে। এখন যেটা নেই। রিস্ট স্পিনার আসলে অপশন তৈরি হবে বলে মনে করি।’

বাংলাদেশে লেগস্পিনারদের মধ্যে আক্ষেপ হয়ে আছে জুবায়ের হোসেন লিখনের নাম। ২০১৪ সালে উজ্জ্বল সম্ভাবনা নিয়েই শুরু করেছিলেন এ তরুণ। ৬ টেস্টে ১৬ উইকেটে থমকে আছে তার ক্যারিয়ার। এখন ঘরোয়া লিগেই খেলার সুযোগ হয় না তার!

Reneta

লিখনের পর এসেছেন তানবীর হায়দার। দুই ওয়ানডে খেলেই ছিটকে গেছেন জাতীয় দল থেকে। আশার বাতি হয়ে অবশ্য জ্বলছে একটি নাম, রিশাদ হোসেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ১৬ বছর বয়সী এ কিশোরের মাঝে সম্ভাবনা দেখছেন সকলে। রিশাদ বিসিবির বিভিন্ন দলে খেলার সুযোগও পাচ্ছেন নিয়মিত। বাংলাদেশ অধিনায়কের হাহাকারটা শুনে তিনি নিজেকে পূর্ণ-প্রস্তুত করতে পারলেই এখন ষোলোকলা পূর্ণ হয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুবায়েররিশাদলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT