চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেলের সুরতহাল রিপোর্ট নিয়ে পুলিশের নাটক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:১৫ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

টাঙ্গাইলে পুলিশের গুলি বর্ষণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত রুবেলের (১৮) সুরতহাল রিপোর্ট নিয়ে চলে পুলিশের নাটক। সোমবার সকাল ১০ টায় ময়নাতদন্তের কথা থাকলেও, ২২ ঘণ্টা পর বিকেল সোয়া ৫ টায় শেষ হয় রুবেলের লাশের ময়নাতদন্তের কাজ।

এর আগে, টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভে পুলিশ গুলি বর্ষণ করলে চার জন নিহত হয়।

রুবেলের বাবার অভিযোগ, সোমবার সকাল ১০টায় রুবেলের ময়নাতদন্তের কাজ হবার কথা থাকলেও তা নিয়ে নানা টালবাহানা চলে। দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য কর্তব্যরত ডাক্তার রুবেলের মৃত্যুর ঘটনায় সাধারণ ডায়েরি করতে বললে তারা একটি ফরম ধরিয়ে দেয়। পরে দুপর ২টার দিকে রুবেলের মৃত্যুর বিষয়টি শাহবাগ থানায় অবহিত করে একটি সাধারণ ডায়েরি করি।

সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিকেল ৪ টার দিকে শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান ও পুলিশ কনেস্টেবল রমজান রুবেলের মৃত্যুর একটি সুরতহাল রিপোর্ট তৈরি করেন। সুরতহাল রিপোর্টে তারা বন্দুক যুদ্ধে রুবেলের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এতে আমরা প্রতিবাদ করি। আমাদের প্রতিবাদে কোন কাজ না হলে ঢাকা মেডিকেলের ডাক্তার আ.খ.ম সফিউজ্জামান আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার সহযোগিতার ফলে পুলিশ আগের সুরতাহাল রিপোর্ট পরিবর্তন করতে বাধ্য হয়। পরিবর্তি সময় সুরতহাল রিপোর্টে পুলিশ উল্লেখ না করে কে বা কার গুলিতে মৃত্যু হয়েছে বলা হয় রুবেলের । এরপর সোয়া ৫ টার দিকে রুবেলকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

তিনি অরো অভিযোগ করে বলেন, চিকিৎসার অভাবেই মারা গেলো আমার ছেলে। তারপরেও লাশ নিয়ে পুলিশের এমন নাটক। ছেলের মৃত্যুর চেয়েও অনেক কষ্টের ঘটনা এটি। পুলিশ বলেছে আমার ছেলে বন্দুক যুদ্ধে মারা গেছে। আমার ছেলের কোন বন্দুক নাই। আমার ছেলে কে বা কার গুলিতে মারা যায় নাই। সবাই জানে রুবেল পুলিশের গুলিতেই মারা গেছে। তারপরও পুলিশ সুরতহাল রিপোর্টে লিখলো আমার ছেলে কে বা কার গুলিতে মারা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণনির্যাতনপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT