চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিয়ালেই যোগ দেবে নেইমার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

নেইমারের রিয়ালে যাওয়ার গুঞ্জনের মধ্যেই কয়েকদিন আগে গোলডটকম নিশ্চিত করে, শর্ত সাপেক্ষে ব্রাজিলিয়ান তারকাকে বিক্রিতে রাজি পিএসজি। এখন রিয়ালের গুরুত্বপূর্ণ সদস্য ও নেইমারের জাতীয় দল সতীর্থও বলছেন, বার্নাব্যুতে যোগ দেবেন বার্সেলোনার সাবেক তারকা।

গত গ্রীষ্মেই দলবদলের রেকর্ড গড়ে বার্সা থেকে পিএসজিতে যান নেইমার। ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিসে গেলেও এবার মাদ্রিদে ফেরার আশায় আছেন তিনি।

কয়েকদিন আগে গোলডটকম নিশ্চিত করে, চলতি মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারলেই নেইমারের রিয়াল যাত্রা পাকা। এমনই কথা দিয়েছেন প্যারিস জায়ান্টদের মালিক।

সেই খবরের রেষ কাটার আগেই রিয়ালের ফুলব্যাক মার্সেলো বলছেন, তার জাতীয় দল সতীর্থ বার্নাব্যুতে যোগ দেবেন, ‘আমি মনে করি, নেইমার একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে।’

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পিএসজির মুখোমুখি হবে রিয়াল। তার আগে এমন কথা বললেন মার্সেলো। এখন প্রশ্ন নেইমার কী রিয়াল মাদ্রিদে মানিয়ে নিতে পারবেন? স্বদেশির উত্তর, ‘অবশ্যই। সে যদি রিয়ালে আসে সেটা হবে দারুণ। আমার মতে গ্রেট খেলোয়াড়দের এই ক্লাবে (রিয়াল) খেলতে হবে।’

মূর্তিকারিগর

Reneta

শুধু মার্সেলো বা রিয়ালের অন্য খেলোয়াড়রা কেন, নেইমারকে নিয়ে কথা বলেছেন খোদ গ্যালাকটিকোদের বস ফ্লোরেন্টিনো পেরেজও। তার দাবি, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্য ভেঙে ব্যালন ডি’অর জয়ের সুযোগ আছে ব্রাজিলিয়ান বিস্ময় বালকের।

প্যারিসে প্রথম মৌসুমটা দুর্দান্ত কাটছে নেইমারের। ২৭ ম্যাচে এখন পর্যন্ত ২৮ গোল করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি চলছে

পরবর্তী

রুপা হত্যা: ৪ জনের ফাঁসির আদেশ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রুপা হত্যা: ৪ জনের ফাঁসির আদেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকমিশনে হামলার ঘটনায় তারেক জিয়া জড়িত: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT