চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুপা হত্যা: ৪ জনের ফাঁসির আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ, আদালত, টাঙ্গাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন টাঙ্গাইলের আতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

এই মামলার আরেক আসামিকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো – ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর রহমান (৪৫), চালকের সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯)।

ধর্ষণ ও হত্যাকাণ্ডে সহযোগী হলেও বয়স বিবেচনায় বাসের সুপারভাইজার সফর আলীকে (৫৫) ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়।

এই জরিমানার এক লাখ টাকা এবং রুপা যে বাসে ময়মনসিংহ যাচ্ছিলেন, ছোঁয়া পরিবহনের সেই বাজেয়াপ্ত বাসটির নাম পরিবর্তন করে সেটি তার পরিবারকে হস্তান্তর করার আদেশও দিয়েছেন আদালত।

সোমবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় ঘোষণা করেন।

গত ৫ ফেব্রুয়ারি এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার রায়ের জন্য দিন ধার্য ছিল।

Reneta

গত বছরের ২৫ আগস্ট বগুড়া থেকে কর্মস্থল ময়মনসিংহ যাওয়ার পথে রুপা চলন্ত বাসে পালাক্রমে ধর্ষণ করে পরিবহন শ্রমিকরা। বাসেই তাকে হত্যার পর মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে রুপার মরদেহ ফেলে রেখে যায়।

পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই রাতেই অজ্ঞাত পরিচয় মহিলা হিসেবে তার মরদেহ উদ্ধার করে। পরদিন ময়নাতদন্ত শেষে নিহত রুপার মরদেহ বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা একটি মামলা দায়ের করে।

পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত নিহত রুপার ছবি দেখে তার ভাই হাফিজুর রহমান মধুপুর থানায় গিয়ে থানায় সংরক্ষিত ছবির ভিত্তিতে তাকে শনাক্ত করেন।

এরপর ২৮ আগস্ট এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-বগুড়া সড়কে চলাচলরত ছোঁয়া পরিবহনের হেলপার শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীকে (৫৫) গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ।

তারা প্রত্যেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার আসামিরা প্রত্যেকেই এখন টাঙ্গাইল কারাগারে রয়েছে।

গত ৩ জানুয়ারি মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু। মামলার বাদী মধুপুরের অরণ খোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম ও রুপার ভাই হাফিজুর রহমান ভাই, পুলিশের জব্দ তালিকা, সুরতহাল রিপোর্ট, ময়না তদন্তকারী চিকিৎসক, ৫ আসামির ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণকারী ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ২৭ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য দেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলরুপা ধর্ষণ ও হত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রিয়ালেই যোগ দেবে নেইমার’

পরবর্তী

হাইকমিশনে হামলার ঘটনায় তারেক জিয়া জড়িত: ওবায়দুল কাদের

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকমিশনে হামলার ঘটনায় তারেক জিয়া জড়িত: ওবায়দুল কাদের

ফুল ভিশন ডিসপ্লের নতুন স্মার্টফোন আনল সিম্ফনি

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT