চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁদলেন রিয়াজ, কড়া সমালোচনায় জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারানো কিছু শিল্পীদের নিয়ে কেঁদেছেন সহ-সভাপতি প্রার্থী রিয়াজ। সোমবার রাতে ভাইরাল হওয়া রিয়াজের সেই কান্না দেখে কড়া সমালোচনা করলেন দুই বারের নির্বাচিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

২৮ জানুয়ারির আসন্ন নির্বাচনে তিনি আবারো একই পদে লড়ছেন নিপুণের বিরুদ্ধে। রিয়াজের কান্না দেখে সোমবার রাতে জায়েদ বলছেন, এই কান্না পুরাই মেকি ও হাস্যকর! এসব কারণে সাধারণ মানুষের কাছে এফডিসি ও শিল্পীরা সার্কাসে পরিণত হচ্ছেন।

চ্যানেল আই অনলাইনকে জায়েদ খান বলেন, রিয়াজ ভাই সম্মানিত একজন শিল্পী৷ তার কাছ থেকে এমনটা মোটেও আশা করিনি। তিনি এমনটা করবেন ধারণাতেও ছিল না।

এদিন হাউমাউ করে কাঁদতে কাঁদতে রিয়াজ বলেন, ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সাথে অন্যায় হয়েছে।

রিয়াজের কান্নাকে কেন্দ্র করে জায়েদ বলেন, রমিজ উদ্দিন নামে একজনকে নিয়ে রিয়াজ ভাই কেঁদেছেন। অথচ ২০১৭ সালে এই রমিজ উদ্দিনের ভোটাধিকার বাতিলের কাগজে রিয়াজ ভাইয়ের স্বাক্ষর আছে৷ তাহলে কেন তিনি স্বাক্ষর করেছিলেন? সেই ফাইল আমার কাছে এখনো আছে। প্রয়োজন হলে দেখাবো।

জায়েদ বলেন, সহযোগী সদস্যদের সংখ্যা নিয়ে মামলা চলমান, কোর্টে বিচারাধীন। এই ইস্যুতে রিয়াজ ভাইয়ের এমনটা করা ঠিক হয়নি। আর দোষটা শুধু কেন আমাকে দিচ্ছেন?

Reneta

জায়েদ খান আরও বলেন, শিল্পীদের অধিকার ও সুবিধা-অসুবিধা নিয়ে সোচ্চার হওয়ার কারণে আমাকে ও আমার কমিটি নিয়ে আরও নোংরা রাজনীতি করা হবে। তবে আমি যেভাবে শিল্পীদের নিয়ে কাজ করেছি এভাবেই কাজ করে যাবো।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জায়েদ খানকে পলিটিক্স ও ষড়যন্ত্রের ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে জায়েদ বলেন, শিল্পীরা ভোট দিলে আবার নির্বাচিত হবো। ভোটে হারলে ফলাফল মাথা পেতে নেব। তবে কোনো রাজনীতি আমাকে দমাতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইলিয়াস কাঞ্চনএফডিসিকান্নাজায়েদজায়েদ খাননিপুননির্বাচনমিশামিশা-জায়েদরিয়াজলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে পরাজয়, মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাই-বাই নেতানিয়াহু: ট্রাম্প-ইরান চুক্তিতে চূর্ণ বিবির ‘আমেরিকা নিয়ন্ত্রণের’ মিথ

জুন ১৯, ২০২৬

ওভাবে গোল হজম হতাশাজনক: কোরিয়া কোচ

জুন ১৯, ২০২৬

বৈরুত আঘাত: যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধক্ষেত্রে ফেরাতে চাইছেন নেতানিয়াহু?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT