চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিভিউয়ে সাজা কমলো ফাঁসির আসামির

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৬:১৩ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

১৬ বছর আগে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানিকগঞ্জের শুক্কুর আলীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

শুক্কুরের পক্ষের আইনজীবী এম কে রহমান জানিয়েছেন, উপমহাদেশে রায় রিভিউ করে সাজা কমানোর ঘটনা বিরল। তিনি দাবি করেন, বাংলাদেশে এ ধরণের ঘটনা এটাই প্রথম।

শুক্কুরের আইনজীবী এম কে রহমান আদেশের পর বলেন, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে ফাঁসির রায় পুনর্বিবেচনার পর দণ্ড কমানোর ঘটনা তার জানা মতে এই প্রথম। শুক্কুর এখন রাষ্ট্রপতির অনুকম্পা (মার্সি) চাইবেন জানিয়ে তার আরেক আইনজীবী নাজনীন নাহার দীপু বলেন, আশা করি সেখানে প্রতিকার পাব। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদেশের সময় আদালতে উপস্থিত ছিলেন।

১৯৯৯ সালে মানিকগঞ্জে সাত বছরের এক মেয়েকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ১৪ বছর বয়সী শুক্কুর আলীকে ২০০১ সালে মৃত্যুদণ্ড দেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল।

রায়ের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন ব্লাস্ট শুক্কুর আলীর পক্ষে আপিল করলেও নিম্ন আদালতের রায় হাইকোর্ট ও আপিল বিভাগে বহাল থাকে।

পরে ১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন আইনের দুটি ধারা চ্যালেঞ্জ হলে হাইকোর্ট বলেন, অপরাধের সাজা শুধু মৃত্যুদণ্ড হতে পারে না। তবে শুক্কুর আলীর সাজা বহাল রাখেন তারা।

Reneta

আপিল বিভাগও সাজা বহাল রাখলে রিভিউ চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আদেশ দিয়েছেন ।

রিভিউর আবেদনের মাধ্যমে সাজা কমানোর বিষয়ে মন্তব্য করেন শুক্কুুর আলীর আইনজীবী। আসামি শুক্কুুর আলী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন এমন নির্দেশনা আছে রায়ে এ কথা জানিয়ে তার আইজীবী জানিয়েছেন, তারা আবেদন করবেন এবং সেখানে প্রতিকার পাবেন বলে আশা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাঁসির আসামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬

নাইজারের প্রধান বিমানবন্দরে হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে পরাজয়, মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাই-বাই নেতানিয়াহু: ট্রাম্প-ইরান চুক্তিতে চূর্ণ বিবির ‘আমেরিকা নিয়ন্ত্রণের’ মিথ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT