চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিভিউ: এখন স্টাম্পের ওপরের অংশে বল লাগলেও আউট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

তীব্র আলোচনা-সমালোচনার মাঝে দাবি উঠেছিল, ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ‘আম্পায়ার্স কল’য়ে আমূল পরিবর্তন আনার। আইসিসি আপাতত চলতে থাকা নিয়মটাতে হাত দেয়নি। ডিআরএসে এলবিডব্লিউ নিয়মে অবশ্য রদবদল এনেছে।

অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি ‘আম্পায়ার্স কল’য়ে কোনো পরিবর্তন আনার বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছে।

অন্যদিকে রিভিউতে এলবিডব্লিউ আউটের ক্ষেত্রে আনা পরিবর্তনটা হল, মাঠের আম্পায়ার যদি এলবিডব্লিউ সিদ্ধান্ত নটআউট দেন, তখন যদি ফিল্ডিং অধিনায়ক রিভিউ চান, তখন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে ‘উইকেট জোন’র উচ্চতা বেলসের ওপরের অংশ পর্যন্ত বিবেচনা করা হবে।

আগের নিয়মে ছিল, মাঠ আম্পায়ার যদি আউট না দেন, তখন রিভিউয়ে দেখা হতো বলের অর্ধেক লেগ বা অফ স্টাম্প বা বেলসে আঘাত হানছে কিনা। যদি বলের অর্ধেক অংশ অফ-লেগ স্টাম্পের পাশে বা বেলসের নিচে না থাকত, তখন মাঠ আম্পায়ারের ‘নট আউট’ সিদ্ধান্তই অটল রয়ে যেত।

নতুন নিয়মে, মাঠ আম্পায়ার আউট না দিলেও রিভিউতে বল বেলসের ওপরের অংশে আঘাত হানা নিশ্চিত হলে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যাবে। আর বলের কিছু অংশ অফ-লেগ স্টাম্পে আঘাত হানলেই আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে দিতে পারবেন রিভিউ আম্পায়ার।

আইসিসির ক্রিকেট কমিটি এটিও জানিয়েছে, এখন থেকে ফিল্ডিং অধিনায়ক এলবিডব্লিউ রিভিউ চাওয়ার আগে অনফিল্ড আম্পায়ারের থেকে এটা জানার সুযোগ পাবেন যে, ব্যাটসম্যান শট খেলেছিলেন কিনা ও রান পূর্ণ করার দাগ স্পর্শ করেছেন কিনা।

Reneta

করোনা মহামারিকালে বিশেষ নিয়মে আইসিসি গত বছর থেকেই কিছু পরিবর্তন এনে খেলা চালিয়ে নিচ্ছে। স্বাগতিক আম্পায়ার রাখা, সাদা পোশাকে কোভিড–১৯ বদলি, বলে লালা ব্যবহার নিষিদ্ধ রাখার সেই সিদ্ধান্তগুলো বহাল রেখেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিডিআরএসরিভিউলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় গায়কের মৃত্যু

জুন ১৫, ২০২৬

গান-নাচ-আবৃত্তিতে রাজধানীতে বর্ষারবণ

জুন ১৫, ২০২৬

সীমান্ত হত্যা, পুশ-ইন ও মাদক পাচার নিয়ে দিল্লিতে সরব বাংলাদেশ

জুন ১৫, ২০২৬

কোটি দর্শকের হৃদয়জয়ী শাবানার জন্মদিন আজ

জুন ১৫, ২০২৬

সুন্দরবনে বনদস্যু ও জলদস্যুদের দৌরাত্ম্য: যেকোন মূল্যে অপরাধমুক্ত করতে কোস্টগার্ডের ঘোষণা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT