চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিফাত হত্যার যে কারণটি সামনে আসছে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
বরগুনা-রিফাত হত্যা-মাদক

বরগুনায় রিফাত শরীফ হত্যায় মাদকের সম্পর্ক রয়েছে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এবং রিফাত ও নয়নদের পূর্বপরিচিতরা। তারা বলছেন, প্রভাবশালীদের কারণে তদন্তে মাদকের বিষয়টি সামনে আনা হচ্ছে না।

তবে স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশ মাদকের সংশ্লিষ্টতার বিষয়টি ঠিক নয় বলে মন্তব্য করেন।

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যার মূল আসামি নয়ন কিছুদিন আগে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। রিফাত শরীফকেও মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ।

রিফাত হত্যার আসামিদের মধ্যে কয়েকজনকে স্থানীয় এক কমিশনার ও বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক সম্প্রতি মাদকসহ ধরে পুলিশের কাছে দিয়েছিলেন। কিন্তু স্থানীয় সংসদ সদস্যের ছেলে সুনাম দেবনাথের প্রভাবে তারা দ্রুত ছাড়া পেয়ে যান বলে মন্তব্য করেন তিনি।

বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির এবং সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকুসহ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার দাবি, মাদকের পেছনে প্রভাবশালীরা আছেন বলে, মাদক থেকে থেকে দৃষ্টি সরাতে রিফাত হত্যার পেছনে শুধু মিন্নিকেই দায়ী করা হচ্ছে।

রিফাত শরীফ এবং নয়নের সাথে যাদের জানাশোনা ছিলো তারাও বলছে, এ হত্যার অন্যতম প্রধান কারণ মাদক। তবে মাদক ব্যবসার পেছনে সুনাম দেবনাথ জড়িত নন বলে মন্তব্য করেছেন তার বাবা, সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। পুলিশ বলছে, রিফাত হত্যার পেছনে মাদকের সংশ্লিষ্টতা নেই।

Reneta

এলাকাবাসীর দাবি, রিফাত শরীফ হত্যার সাথে মাদকের সম্পর্কের বিষয়টি তদন্তে উঠে এলে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি থাকার পরও বরগুনায় ইয়াবার বিষয়টি উঠে আসবে।

আরও দেখুন ওবায়দুল রশিদের ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরগুনা রিফাত হত্যারিফাতরিফাত শরীফরিফাত শরীফ হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

জুলাই ৭, ২০২৬

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬

ফরাসি প্রেসিডেন্টের সফর চলাকালে দামেস্কে জোড়া বিস্ফোরণ

জুলাই ৭, ২০২৬

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT