চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিফাত হত্যার পেছনে মাদককে বড় কারণ মনে করেন স্থানীয়রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ, বরগুনা
A A
রিফাত হত্যা-মামলা-মিন্নির জামিন

নিহত রিফাত শরীফের সঙ্গে নয়ন ও তার সহযোগীদের দ্বন্দ্বের কারণ প্রকাশ্যে না বললেও তাদের কাছের মানুষেরা জানিয়েছেন, ব্যবসা এবং মাদকসহ বিভিন্ন বিষয়ে নয়নদের সাথে রিফাত শরীফের দ্বন্দ্ব হয়। আর সে কারণেই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে।

বরগুনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, নয়নের মাদক ব্যবসায় স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথ এবং বরগুনা পৌরসভার প্যানেল মেয়রের ছেলে জনের প্রশ্রয় ছিল।

বরগুনা শহরে জনের হয়ে ডিশ এবং ইন্টারনেট ব্যবসা দেখাশোনা করতো রিফাত শরীফ। ওই ব্যবসার অফিস মাদকের কাজে ব্যবহার হতো বলেও অভিযোগ করেন তারা।

নয়ন এবং রিফাত শরীফকে যারা কাছ থেকে চিনতেন তারা বলেন, নয়ন সম্প্রতি মাদক নিয়ে পুলিশের হাতে ধরা পড়ার পর সন্দেহ করেন, তার বন্ধু রিফাত শরীফই তাকে ধরিয়ে দিয়েছেন। এরপর রিফাত শরীফকে যখন পুলিশ মাদকসহ গ্রেফতার করে তখন নয়ন তার ভিডিও করে ছড়িয়ে দেন।

রিফাত শরীফকে হত্যার ভিডিওতে দেখা যায়, রিফাত ফরাজী প্রথমে দৌড়ে এসে রিফাত শরীফকে কোপানো শুরু করেন। সঙ্গে ছিলেন তার ভাই রিশান ফরাজি এবং নয়ন। এই রিফাত ফরাজী এবং রিশান ফরাজী সাবেক সংসদ সদস্য, বরগুনা জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেনের স্ত্রীর ভাগনে।

সম্প্রতি দেলোয়ার হোসেনের বাড়ির সামনের ক্যাফেতে স্ত্রী মিন্নিকে নিয়ে খেতে গিয়ে রিফাত শরীফ দেলোয়ারের বাড়ির গেইটের সামনে মোটরবাইক রাখেন। এ নিয়ে দেলোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে তার কথা কাটকাটি হয়। রিফাত শরীফকে কোপানোর সময় রিফাত ফরাজী সে কারণে তার রোষের কথা বলে।

Reneta

বরগুনার মানুষ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ দেলোয়ার হোসেনের আত্মীয় হলেও রিফাত এবং রিশান ফরাজির অপরাধমূলক কাজে সুনাম দেবনাথ এবং জনের প্রশ্রয় ছিল।

মাদক ও সন্ত্রাসসহ ওইসব অপরাধমূলক কর্মকাণ্ডের অর্থ নিয়ে দ্বন্দ্বও রিফাত হত্যার পেছনে কাজ করে থাকতে পারে বলে মনে করেন তাদের কাছ থেকে চেনা মানুষেরা।

বিস্তারিত দেখুন ওবায়দুল রশিদের ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বরগুনা রিফাত হত্যারিফাতরিফাত শরীফরিফাত শরীফ কুপিয়ে হত্যারিফাত শরীফ হত্যারিফাত শরীফকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT