চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসেলের হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয় হ্যাটট্রিক দেখল বিপিএলের ষষ্ঠ আসর। আলিস আল ইসলাম ও ওয়াহাব রিয়াজের পর এবার হ্যাটট্রিক করেছেন ঢাকা ডায়নামাইটসের পেসার আন্দ্রে রাসেল। ক্যারিবীয় তারকার হ্যাটট্রিকের পরও সাকিব আল হাসানের ঢাকার সামনে ১৭৪ রানের ফাইটিং স্কোর দাঁড় করিয়েছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।

ওপেনিং জুটিতে প্রথম পাঁচ ওভারে ৪২ রান তোলেন মোহাম্মদ শাহজাদ ও ক্যামরন ডেলপোর্ট। ১৫ বলে ২১ রান করে আউট হন শাহজাদ। সুনিল নারিনের বলে আফগান ব্যাটসম্যানকে দারুণ এক স্টাম্পিং করেন নুরুল হাসান সোহান।

দলীয় ৮৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় চিটাগং। অ্যান্ড্রু বির্চের হাতে ক্যাচ দিয়ে নারিনের দ্বিতীয় শিকার হওয়ার আগে ইয়াসির আলির সংগ্রহ ১৯ রান।

এরপরই জুটি গড়েন অধিনায়ক মুশফিকুর রহিম ও ডেলপোর্ট। আসরে নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান। চলতি আসরে দশম ম্যাচে এসে হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর আগে সর্বোচ্চ করেছেন ৩৮ রান, টুর্নামেন্টের শুরুর দিকে সিলেট সিক্সার্সের বিপক্ষে।

চতুর্থ উইকেট জুটিতে ৭৯ রান তোলেন মুশফিক-ডেলপোর্ট। কিন্তু ইনিংসে শেষ ওভারে এসে ঘটে বিপত্তি। হ্যাটট্রিক তুলে চিটাগংয়ের ফিনিশিং টাচ দিতে দেননি আন্দ্রে রাসেল।

রান পেলেও আসরে তৃতীয় হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারেননি মুশফিক। ২৪ বলে চারটি চার ও দুই ছক্কায় চিটাগং অধিনায়ক আউট হন ৪৩ রানে। রাসেলের পরের বলেই ফেরেন ডেলপোর্ট। ৫৭ বলে পাঁচটি চার ও চার ছক্কায় ৭১ রান করেন প্রোটিয়া ব্যাটসম্যান।

Reneta

শেষ ওভারের চতুর্থ বলে সানাকাকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন ক্যারিবীয় অলরাউন্ডার রাসেল। সানাকা কোনো রানই করতে পারেননি।

রাসেলের টাইট ওভারের কারণেই শেষ পর্যন্ত ১৭৪ রানের বেশি যেতে পারেনি চিটাগং।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১০০ দিনের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন

মে ২৫, ২০২৬

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে হাজারো মানুষ

মে ২৫, ২০২৬

পশুর হাটে ক্রেতার ভিড়, নিরাপত্তায় কড়া নজরদারি

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের প্রথম দিনে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT