চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ও শিশু বান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

মহানগরীতে জনবান্ধব, নারী ও শিশু বান্ধব পুলিশি ব্যবস্থা গড়াই এবারের পুলিশ সেবা সপ্তাহের উদ্দেশ্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বুধবার  দুপুরে ডিএমপি সদর দফতরে মাঠে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর র‌্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন: পুলিশ ও জনমানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি। নগরীতে অপরাধ কর্মকাণ্ড কমাতে আমরা উন্নত ও আধুনিক পুলিশিং তৈরির প্রত্যয়ে এবার কাজ করছি।

মহানগরী থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে নিমূর্ল করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন: মহানগরে কোথায় কোন মাদকের আখড়া থাকবে না। যদি মাদকের কোন আখড়া গড়ে ওঠে তবে তা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হবে। মাদক ব্যবসায়ী, সেবীসহ মাদকের সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। যদি কোনো পুলিশ সদস্যও জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন: মহানগরে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। এর জন্য বিভিন্ন জায়গাতে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমার মনিটরিং করে সেসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

রাজধানীর বিভিন্ন থানা এলাকাতে পুলিশ সদস্যরা নিয়মিত উঠান বৈঠক করছে। এর মাধ্যমে জনগনের সঙ্গে পুলিশের একটি সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে। বিভিন্ন অপরাধের বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে।

Reneta

নাগরিকদের অনুরোধ জানিয়ে ডিএমপি কমিমনার বলেন, যেকোনো তথ্য দিয়ে নগরীর অপরাধ দমনে পুলিশকে সহায়তা করুন।

পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডিএমপি সদর দফতর থেকে একটি র‌্যালি বের হয়ে কাকড়াইল দিয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, কী বলছেন চিকিৎসক?

আগস্ট ১, ২০২৬

চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দলে লিটন

আগস্ট ১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

আগস্ট ১, ২০২৬

অবৈধ অভিবাসনের বিরোধিতা করে যা বলল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১, ২০২৬

গবেষণার উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে এনসিপির নিন্দা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT