চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেনে সাইবার হামলায় বাংলাদেশি ১৪০০ আইপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৫, মে ২০২২
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

রাশিয়া এবং ইউক্রেনের হ্যাকাররা একে অপরের উপর সাইবার হামলা চালাতে বাংলাদেশের প্রায় ১ হাজার চারশ’ আইপি এড্রেস ব্যবহার করা হয়েছে। রাশিয়ান সাইবার নিরাপত্তা সংস্থা এবিষয়ে বাংলাদেশের কাছে উদ্বেগ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি বা বিডি সিআইআরটি) সাম্প্রতিক এক তদন্তের পরে বিষয়টি নিশ্চিত করেছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকেই বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাশিয়া এবং ইউক্রেনের হ্যাকাররা বটনেট এবং ম্যালওয়্যার ব্যবহার করে একে অপরের গুরুত্বপূর্ণ আইটি অবকাঠামোতে হ্যাক করার চেষ্টা চালিয়েছে বলে জানা যায়।

খুব সম্প্রতি সাইবার হামলার কিছু তথ্যের উপর ভিত্তি করে রাশিয়ান সাইবার নিরাপত্তা সংস্থা এ সম্পর্কে বিডি সিআইআরটি-এর কাছে উদ্বেগ প্রকাশ করেন। যা পরবর্তীতে এই তদন্ত শুরু করতে উৎসাহ যোগায়। তদন্তের পরে বিডি সিআইআরটি প্রায় ১হাজার চারশ’ টি আইপি এড্রেস শনাক্ত করতে সক্ষম হয়, যেগুলো এই দুই দেশে ভুল তথ্য ছড়ানো এবং ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস (ডিডিওএস) হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছে।

এসব হামলার কারণে ঈদের ছুটির আগে বিডি সিআইআরটি সতর্কতা জারি করে। বিডি সিআইআরটি এর প্রজেক্ট ডিরেক্টর তারেক এম বরকতুল্লাহ স্বাক্ষরিত এই সতর্কতা বার্তায় বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে এবং তাদের সিকিউরিটি কনফিগারেশন আপডেট করার জন্য অনুরোধ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT