চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামেশ্বরমে আব্দুল কালামের মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ. পি. জে. আব্দুল কালামের মরদেহ আজ বুধবার নেয়া হবে তাঁর জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে। বৃহস্পতিবার সকালে পরিবারের ইচ্ছে অনুযায়ী রামেশ্বরমেই তাঁকে দাফন করা হবে। মঙ্গলবার দিল্লিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় সব শ্রেণী- পেশার মানুষ। সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ভারত।

তামিলনাড়ুর রামেশ্বরম। এখানেই এক দরিদ্র পরিবারে জন্মেছিলেন ভারতের পরমাণু শক্তির জনক এ. পি. জে. আব্দুল কালাম। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা ভারতবর্ষ । শোক জানানোর প্রস্তুতি নিচ্ছে রামেশ্বরমবাসী। দেশের অন্যান্য স্থানের মতো এখানেও অর্ধনমিত রাখা হয়েছে ভারতের জাতীয় পতাকা।

সকালেই তাঁর মরদেহ এখানে আনা হবে। এমন খবরে প্রিয় মানুষকে একনজর দেখতে ও শ্রদ্ধা জানাতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন হাজারো মানুষ।

এর আগে মঙ্গলবার বিকেল থেকে দিল্লির নিজ বাসভবন ১০ রাজাজি মার্গে, প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানায় সব শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রয়াত রাষ্ট্রপতির সম্মানে মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করা হয়।

ওইদিন দুপুরে শিলং থেকে তাঁর মরদেহ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হলে তাঁকে শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তিন বাহিনীর প্রধান। প্রয়াত রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতে কর্ণাটক সফর কাঁটছাঁট করে দিল্লিতে ফেরেন নরেন্দ্র মোদি।

তামিলনাড়ুর রামেশ্বরমে শেষ শ্রদ্ধা জানানোর পর বৃহস্পতিবার সকালে পরিবারের ইচ্ছে অনুযায়ী সেখানেই দাফন করা হবে ভারতের প্রয়াত এ রাষ্ট্রপতি ও পরমাণু শক্তির জনককে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এপিজে আব্দুল কালাম
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT