চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতেও বশেমুরবিপ্রবি উপাচার্য হটানোর দাবি

সুব্রত গাইন সুব্রত গাইন
৮:৫৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৯
শিক্ষা
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকরা।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে রাবি সাংবাদিকরা প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এ সময় উপাচার্য নাসির উদ্দিনের পদত্যাগ দাবি করে সাংবাদিকেরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকালে তারা ‘সাংবাদিকের উপর হামলা কেন’, ‘উপাচার্য নাসির উদ্দিনের পদত্যাগ চাই’, ‘শিক্ষার্থীদের আন্দোলনে হামলা কেন’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচির শুরুর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত মতিহার থানা পুলিশ কর্মসূচিতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। তবে থানার ওসি হাফিজুর রহমান বলেন, সাংবাদিকরা বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল সড়ক অবরোধ করলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হবে। তাই তাদেরকে বলা হয়েছিল ক্যাম্পাসের অভ্যন্তরে কর্মসূচি পালন করতে।

প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর সাংবাদিকেরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন সাংবাদিকরা।

সাংবাদিকেরা বলেন, বশেমুরবিপ্রবি’তে প্রতিবাদী শিক্ষার্থীদের আন্দোলনের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। কয়েকদিন আগে তুচ্ছ ঘটনায় সাংবাদিক জিনিয়াকেও বহিষ্কার করা হয়। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণে তার বিরুদ্ধে আড়াই কোটি টাকা দুর্নীতির অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই উপাচার্য স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। একজন শিক্ষকের আচরণ এমন হলে শিক্ষার্থীরা তার কাছ থেকে কী শিখবে? এ সময় তারা উপাচার্যের দ্রুত পদত্যাগ দাবি করেন। অন্যথায় বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিকেরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, কর্মসূচি পালনের বিষয়ে সাংবাদিকরা আমাকে জানিয়েছিলেন। সেখানে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বশেমুরবিপ্রবি উপাচার্যরাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা ও গোপালগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

পরবর্তী

ওপেনারদের হারিয়ে সাকিব-মুশফিকে পথ খুঁজছে বাংলাদেশ

পরবর্তী

ওপেনারদের হারিয়ে সাকিব-মুশফিকে পথ খুঁজছে বাংলাদেশ

ফাইল ফটো

নিজেদের বগলে গন্ধ রেখে বিএনপি নাকে অন্যের গন্ধ খুঁজছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT