শুরুতেই দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। লিটন ৪ রান করে মুজিবুর রহমানের শিকার হয়ে এবং শান্ত ৫ রান করে ফেরেন নাভিদ উল হকের শিকার হয়ে।
বাংলাদেশ ৫১/২ (৯)
৫ ওভারে স্কোরবোর্ডে ১৬ রান উঠতেই ফেরেন দুই ওপেনার। লিটন-শান্ত ফেরার পর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে পথ খুঁজছে বাংলাদেশ।
এর আগে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান আসে হযরতউল্লাহ জাজাইর ব্যাট থেকে। শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।









