চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাকের সাফল্যের রহস্য ‘অজেয় মনোভাব’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৩৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনা থেকে: বয়স ৩৬ ছুঁইছুঁই। বোলিং করায় নেই ক্লান্তির লেশমাত্র। অবিরাম একই গতিতে ছুটে চলেছেন আব্দুর রাজ্জাক। বিসিএলের শেষ রাউন্ডে সাউথ জোনের বাঁহাতি স্পিনার গড়েলেন আরেকটি অনন্য কীর্তি। ঘরের মাঠে নর্থ জোনের ৫ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৩ বার ইনিংসে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন।

কীভাবে বোলিংয়ে এতটা ধারাবাহিকতা ধরে রাখেন এ বাঁহাতি স্পিনার? রহস্যই বটে! মঙ্গলবার দিনের খেলা শেষে সেই রহস্যের সূত্র জানালেন রাজ্জাক নিজেই। তার মতে, অদম্য ইচ্ছাশক্তি আর অজেয় মনোভাবের কারণেই এমন ছুটে চলছেন।

শেখ আবু নাসের স্টেডিয়ামে দিনের খেলা শেষে সোজা ড্রেসিংরুমে ঢুকলেন। চোখে-মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এলেন দ্রুতই। আগেই খবর পাঠানো হয়েছিল সংবাদমাধ্যমের সামনে আসার জন্য। এলেন চনমনে মেজাজেই। শুরুতেই এল কীর্তির প্রসঙ্গ। রেকর্ডের কথা কি জানেন? রাজ্জাকের সরল স্বীকারোক্তি, ‘এখন মনে পড়ল। আগেরদিন শুনেছিলাম সমান সমান ছিল। আপনারা বলার পর মনে হল।’

কীভাবে একই গতিতে আগাচ্ছেন, উদ্দীপক হিসেবে মনের মাঝে কী কাজ করে; সেটিই খোলাসা করলেন পরের উত্তরে, ‘জানি না। খুব সম্ভবত আমি এ ধরনেরই মানুষ। কারণ আমি নিজে দেখেছি, যেখানেই খেলি না কেন চেষ্টা করি ভালো খেলে টপে থাকার জন্য। সবসময়ই যে হয় তা না, তবে চেষ্টা করি। হারটা মানতে পারি না। হতে পারে এসব কারণেই আমি মোটিভেটেড হই। প্রত্যেক দিন খেলা শেষে সন্ধ্যায় খারাপ লাগলে তো সমস্যা। তার থেকে ভালো কিছুর চেষ্টা করা ভালো।’

রাজ্জাকের কীর্তির কথা নিশ্চয়ই মাথায় রেখেছিনের সাউথের অধিনায়ক নুরুল হাসান সোহান। নইলে ২১ ওভারের টানা স্পেল কেন করাবেন! অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন রাজ্জাক। শেষ ব্যাটসম্যান হিসেবে নামা শফিউল ইসলামকে মিডঅফে জিয়াউর রহমানের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেটের বৃত্ত পূরণ করেছেন। তার আগে সাজঘরে পাঠান জহুরুল ইসলাম, আরিফুল হক, ধীমান ঘোষ ও তাইজুল ইসলামকে।

রাজ্জাকের ৫ উইকেট শিকারে নর্থ জোন অলআউট হয়েছে ১৮৭ রানে। জবাবে এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসের দৃঢ়তায় ১ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে দিন শেষ করেছেন সাইথ জোন। দুই ব্যাটসম্যানই ফিফটি করে অপরাজিত।

Reneta

ব্যাটে-বলে দারুণ একটি দিন কাটিয়েছে সাউথ জোন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত যে কাজে লেগেছে সেটিও মনে করিয়ে দিলেন রাজ্জাক, ‘দেখলেই বোঝা যায় উইকেটে বোলারদের জন্য সাহায্য ছিল। এ কারণেই বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া। যে উইকেটে ঘাস থাকে, সাধারণত ফিল্ডিংই করা হয়। কারণ ঘাস থাকলে ময়েশ্চার থাকার সুযোগ থাকে। মাটিতে রোদটা ওভাবে পড়ে না। আমি মনে করি বোলাররা সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে।’

ঘাসের উইকেটে নর্থ জোন ধুঁকলেও চা-বিরতির পর ইনিংস শুরু করে সাউথের বিজয়-ইমরুল ব্যাট চালিয়েছেন সাবলীল ঢংয়েই। রোদের তেজ থাকায় পরে উইকেট ফ্ল্যাট হয়ে উঠেছিল বলেই মত রাজ্জাকের, ‘পরের দিকে ব্যাটিং সহজ হয়েছে। বিশেষ করে পরের দিকে, আমি তখন ৬/৭ ওভার বোলিং করেছি মনে হয়েছে সকালের চেয়ে ভালো। এরকম রোদ পড়লে এরকমই হওয়ার কথা। এখানে মাটি বেশ শক্ত। শক্ত মাটিতে বোলারদেরও খুব বেশি কিছু আশা করা কঠিন।’

শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না সাউথ জোন, সেটিও বেরিয়ে এল রাজ্জাকের কথায়, ‘প্রথম দিন শেষে অবশ্যই আশাবাদী। যে পরিস্থিতিতেই হোক আমরা চেষ্টা করি জেতার জন্য খেলতে। কখনো হয়, কখনো হয় না। তবে মূল লক্ষ্য থাকে জয়। প্রথমদিন শেষে কিছুটা এগিয়ে আছি আমরা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাকবিসিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT