চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানী থেকে চুরি হওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার, আটক ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৭
অপরাধ, নারায়ণগঞ্জ
A A

রাজধানীর মিরপুর থেকে ৮ মাসের একটি শিশুকে চুরি করে বিক্রির দশদিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে র‌্যাব শিুশুটিকে উদ্ধারের পর আজ বুধবার দুপুরে তার মায়ের কাছে হস্তান্তর করে।

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ এর প্রধান কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কর্মীদের র‌্যাব এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্ণেল কামরুল হাসান জানান, গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকার বাসিন্দা সেতু বেগমের আট মাসের কন্যা মরিয়মকে প্রতিবেশী মিনারা বেগম চুরি করে। পরে সে শিশুটিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকার দম্পতি মাসুম ও মৌসুমীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেয়।

এর আগে মরিয়ম নিখোঁজ হলে তার মা সেতু বেগম শাহ আলী থানায় জিডি করেন এবং পুলিশ শিশুটিকে উদ্ধার করতে না পারায় তিনি র‌্যাবের কাছে পুনরায় অভিযোগনামা দিয়ে আইনি সহায়তা চান।

সেই অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব তদন্ত চালিয়ে মঙ্গলবার মধ্যরাতে প্রথমে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকা থেকে মিনারা বেগমকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব-১১ ফতুল্লায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটকসহ শিশু মরিয়মকে উদ্ধার করে।

Reneta

লে. কর্ণেল কামরুল আরো বলেন, র‌্যাব এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

উদ্ধারকৃত শিশু মরিয়মের মা সেতু বেগম জানান, এর আগে তার আরো তিনটি সন্তানকে অপরহণ করা হয়েছিল। তাদের একজনকে হত্যার পর রাজধানীর রমনা পার্ক থেকে লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। অপর দুই সন্তান এখনো নিখোঁজ রয়েছে।

তিনি জানান, সর্বশেষ একমাত্র সন্তান মরিয়ম অপহরণ হলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। থানা পুলিশের সহযোগিতা না পেয়ে তিনি র‌্যাবের সহযোগিতার আশ্রয় নিয়ে মেয়েকে ফিরে পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জর‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেভরন বাংলাদেশের সম্পদ কিনতে চীনের সঙ্গে প্রাথমিক চুক্তি

পরবর্তী

নিরাপত্তা যাচাইয়ে পাকিস্তানে প্রতিনিধি পাঠাচ্ছে বিসিবি?

পরবর্তী

নিরাপত্তা যাচাইয়ে পাকিস্তানে প্রতিনিধি পাঠাচ্ছে বিসিবি?

শিক্ষা বান্ধব ব্যক্তিত্ব এম এ রাজ্জাক বিএসসি

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT