চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেভরন বাংলাদেশের সম্পদ কিনতে চীনের সঙ্গে প্রাথমিক চুক্তি

রফিকুল বাসার রফিকুল বাসার
৬:০৫ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৭
অর্থনীতি
A A

শেভরন বাংলাদেশের সম্পদ কেনাসহ বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্রের দায়িত্ব পেতে পারে চীনের একটি প্রতিষ্ঠান। এ বিষয়ে চীনের সরকারি প্রতিষ্ঠান জিনহুয়া ওয়েলের সাথে শেভরনের প্রাথমিক চুক্তি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে চীনের সাথে শেভরনের চুক্তির বিষয়ে পেট্রোবাংলা কিছু জানে না বলে জানা গেছে।

চীনের প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান নরিনকোর একটি অঙ্গ প্রতিষ্ঠান জিনহুয়া। উৎপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) করে জালালাবাদ, মৌলভীবাজার ও বিবিয়ানা তিনটি গ্যাসক্ষেত্রে পরিচালনা করছে শেভরন বাংলাদেশ।

এ বিষয়ে জানতে চাইলে শেভরন বাংলাদেশের ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান জানান, বাংলাদেশে গ্যাসক্ষেত্রের ব্যাপারে চীনের সঙ্গে বাণিজ্যিক আলোচনা হয়েছে। তবে চুক্তির বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

Banglabid

একইভাবে জিনহুয়া ওয়েল এর মুখপাত্র ঝ্যাং শিয়াওদি রয়টার্সকে জানিয়েছেন, শেভরনের সম্পদ কেনার জন্য বাণিজ্যিক আলোচনা চলছে।

বাংলাদেশ শেভরনের সম্পদ কিনতে চাইলেও সে বিষয়ে  উদ্যোগের তেমন কোন অগ্রগতি নেই। শেভরনের গ্যাসক্ষেত্রগুলো কেনার বিষয়ে পেট্রোবাংলার অগ্রাধিকার পাওয়ার কথা। শেভরনের সম্পদ কেনার জন্য পেট্রোবাংলা আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে আলোচনাও করেছে বলে জানা গেছে। এজন্য আন্তর্জাতিক জ্বালানি উপদেষ্টা উড ম্যাকেঞ্জিকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। তারা শেভরনের সম্পদ মূল্য নিধারণ ও ক্রয় সংক্রান্ত বিষয়গুলো দেখবে।

গতবছর অক্টোবরে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার কথা জানায় শেভরন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে লোকসানে পড়ায় তারা বাংলাদেশসহ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে বর্তমানে মোট গ্যাসের অর্ধেকের বেশি শেভরন উত্তোলন ও সরবরাহ করে।

Reneta

পেট্রোবাংলা সূত্র জানায়,  শেভরনের গ্যাসের উৎপাদন গত দুই বছর কমেছে।

২০১৪-১৫ অর্থবছরে শেভরন প্রায় চার হাজার ৬০০ কোটি টাকার গ্যাস পেট্রোবাংলাকে বিক্রি করেছে। যা ২০১৫-১৬ সালে এসে কমে হয়েছে চার হাজার কোটি টাকা। এই তিন গ্যাসক্ষেত্রে এক বছরের ব্যবধানে শেভরনের বিনিয়োগ কমেছে ১৯ শতাংশ। এ তিনক্ষেত্র ২০১৪ সালে শেভরন খরচ করেছে ৪১ কোটি ২৯ লাখ ডলার। ২০১৫ সালে করেছে ৩৩ কোটি ৫৬ লাখ ডলার। অন্যদিকে ২০১৩ সালে খরচের পরিমান ছিল ৪৮ কোটি ৪৭ লাখ ডলার। এ হিসাবে দুই বছরে বাংলাদেশে শেভরনের বিনিয়োগ কমেছে ২২ কোটি ৮৯ লাখ ডলার।

এদিকে বাংলাদেশে বর্তমানে শেভরনের দুই হাজার জনবল আছে। এরমধ্যে স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক জনবল রয়েছে। গত এক বছরে নতুন করে কর্মীদের চুক্তি নবায়ন করেনি শেভরন। এছাড়া ঢাকাসহ গ্যাসক্ষেত্রের কার্যালয়গুলোতে খরচ কমানোর বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসচীনশেভরন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এ হত্যাকারীরা সেইরকম মানুষ’

পরবর্তী

রাজধানী থেকে চুরি হওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার, আটক ৩

পরবর্তী

রাজধানী থেকে চুরি হওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার, আটক ৩

নিরাপত্তা যাচাইয়ে পাকিস্তানে প্রতিনিধি পাঠাচ্ছে বিসিবি?

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT