চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানের আগে শিল্পীদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি: জায়েদ খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাকালে গত একমাসের মধ্যে কয়েক দফায় চলচ্চিত্র সংশ্লিষ্ট অসহায় শিল্পী ও কলাকুশলীদের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছে শিল্পী সমিতি। তারই ধারাবাহিকতায় আসন্ন রমজান মাস উপলক্ষ্যে চলচ্চিত্রের অসহায় মানুষদের পাশে দাঁড়ালো চলচ্চিত্রের এই সংগঠনটি।

রমজানের আগেই প্রায় সাড়ে তিনশো অসচ্ছল চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে শিল্পী সমিতি, চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান।

রমজানের এই উপহার প্যাকেটে ছোলা, মুড়ি, চাল, ডাল, চিনি, তেল, আলু, পেয়াজ সহ মোট দশ পদের খাদ্যসামগ্রী রয়েছে বলে জানান শিল্পী সমিতির এই নেতা।

জায়েদ বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার চলমান স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা মেনে বৃহস্পতিবার থেকে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর পর্যন্ত এফডিসিতে ত্রাণ বিতরণ করা হয়েছে। যারা এফডিসিতে আসতে পারেননি তাদের ঘরে ঘরে রমজান উপলক্ষ্যে এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আসন্ন রমজান মাস উপলক্ষ্যে যে করেই হোক অসচ্ছল শিল্পীদের পরিবারগুলোর কাছে সহায়তা নিয়ে পাশে দাঁড়াবো। তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। আর এরজন্য আমাদের শিল্পী সমিতির সহ-সভাপতি ডিপজল ভাইকে ধন্যবাদ। শিল্পী সমিতির আয়োজনে এ যাত্রায় তিনিই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

শুধু শিল্পী সমিতির সদস্য নন, চলচ্চিত্র প্রোডাকশনের সাথে জড়িত সহকারি পরিচালক (সিডাপ), ম্যানেজার, সহকারি ম্যানেজার, ড্রেসম্যান, মেকাপম্যান এবং প্রোডাকশনের অসচ্ছল কর্মীদেরকেও উপহার সামগ্রী দেয়া হয়েছে বলে জানান জায়েদ খান।

Reneta

বরাবরের মতো ভবিষ্যতেও শিল্পীদের দুঃসময় ও সংকটে পাশে থাকার কথা জানিয়ে শিল্পী সমিতির এই নেতা বলেন, বর্তমানে সারা বাংলাদেশের মানুষই খুব খারাপ সময় পার করছেন। শুটিং নেই, হল বন্ধ-এসব মিলিয়ে চলচ্চিত্রের মানুষের জন্য এই সময়টা আরো বেশি দুঃসময়ের। তবু সবার সহায়তায় আমরা এই পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত আছি। আশা করছি, অতীতের মতো ভবিষ্যতেও সবাই মিলে অসচ্ছল শিল্পী ও কলাকুশীদের পাশে থাকবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিজায়েদ খানডিপজলমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ: বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে পেন্টাগন

জুলাই ২৪, ২০২৬
Pep Guardiola giving a thumbs-up during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলাকে কোচ হিসেবে দেখতে চায় না ইতালির অলিম্পিক কমিটি

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার, গুরুত্ব পেল বাণিজ্য ও রোহিঙ্গা সংকট

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলন দেশের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে: মির্জা ফখরুল

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT