চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙিন পোশাকে অন্য পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

সাদা পোশাক ছেড়ে রঙিন পোশাক গায়ে চড়াতেই দেখা মিলল অন্য এক পাকিস্তানের। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে দলটি। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে কোনও সুযোগ না দিয়ে ম্যাচ জিতেছে ৮৩ রানে।

২৯৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ভাল শুরুরই ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ ওভার আর দলীয় ৩০ রানের সময় ব্যক্তিগত ১৯ রানে পেসার রুম্মান রইসের বলে উইকেটকিপারে ক্যাচ দিয়ে ফেরেন নিরোসান ডিকেভেল্লা। মাত্র ৪ রান যোগ করে রইসের দ্বিতীয় শিকারে পরিণত হন দিনেশ চান্দিমাল।

এরপরই আর ছন্দে ফিরতে পারেনি লঙ্কানরা। দলীয় ৫৫ রানে অধিনায়ক উপুল থারাঙ্গাকে (১৮) বোল্ড করেন হাফিজ। ৬৭ রানের সময় কুশল মেন্ডিস এবং মিলিন্ডা সিরিবর্ধনেকে ফেরান হাসান আলী।

লাহিরু থিরিমান্নে এবং থিসারা পেরেরার ৪১ রানে জুটি কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও ১০৮ রানের সময় পেরেরাকে (২১) ফিরিয়ে সে পথও রুদ্ধ করে দেন শাদাব খান। এরপর আকিলা ধনঞ্জয়া এবং জেফরি ভ্যান্ডারসের ৬৪ রানে জুটি কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে লঙ্কানরা সংগ্রহ করে ২০৯ রান।

পাকিস্তানের হয়ে রইস ও হাসান নেন তিনটি করে উইকেট। একটি করে উইকেট যায় হাফিজ ও শাদাবের খাতায়।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার আহমেদ শেহজাদকে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। ১২ বল মোকাবেলা করে হিসাবের খাতা খোলার আগেই লাহিরু গামাগের বলে ফেরেন শেহজাদ।

Reneta

সেখান থেকে বাবর আজমের সঙ্গে ৬৪ রানের জুটি বেধে প্রাথমিক চাপ সামাল দেন ফখর জামান। ৪৩ রানে আকিলা ধনঞ্জয়ের বলে বোল্ড হন ফখর।

চতুর্থ উইকেটে নেমে হাফিজ করেন ৩২। শোয়েব মালিক ৬১ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে ফিরে যান লাকমলের বলে। তবে একপাশ আগলে বাবর আজম দেখিয়েছেন ধৈর্য। হিসেবি ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। যদিও এটি তার ধীরতম শতক এবং পাকিস্তানের হয়ে গত পাঁচ বছরে কোনও ব্যাটসম্যান সেঞ্চুরি করতে এতো বেশি বল খেলেননি।। ১২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ১০৩ রানে লাকমলের বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর।

এক রানে অধিনায়ক সরফরাজ আহমেদ আউট হয়ে যাওয়ার পর ইমাদ ওয়াসিমের ৫ বলে ১০ এবং হাসান আলীর ৫ বলে ১১ রানে ২৯২তে থামে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২৯২/৬ (বাবর ১০৩, শোয়েব মালিক ৮১; সুরঙ্গা লাকমল ৪৭/২)
শ্রীলঙ্কা: ২০৯/৮ (থিরিমান্নে ৫৩, ধনঞ্জয়া ৫০; রইস ৪৯/৩, হাসান আলী ৩৬/৩)।

পাকিস্তান ৮৩ রানে জয়ী

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কক্সবাজারে পাহাড় ধসে গৃহবধূ নিহত

জুলাই ১২, ২০২৬

বাঁচানো গেল না পাহাড় থেকে পড়ে আহত মা হাতিটিকে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT