চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির স্মৃতিস্তম্ভের বাগানবাতি ভাঙচুর

মেরিনা লাভলীমেরিনা লাভলী
৪:০০ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, রংপুর
A A

রংপুরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী লেফটেন্যান্ট কর্নেল আবদুল কাদির স্মৃতিস্তম্ভের বাগানবাতি ভেঙে দিয়েছে দুস্কৃতিকারীরা। শুক্রবার দিবাগত রাতে বাগানবাতিগুলো স্মৃতিস্তম্ভকে আলোকিত করলেও সকালে তা ভাঙা অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী লেফটেন্যান্ট কর্নেল আবদুল কাদিরের ছেলে সাংবাদিক নাদীম কাদির।

জানা যায়: রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তাফাপুর গ্রামের আবুল হোসেন মিয়ার সন্তান শহীদ লেফট্যানেন্ট কর্নেল আবদুল কাদির। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তার নামেই নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের নামকরণ হয়। ১৯২৯ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন কর্নেল কাদির। ১৯৪৯ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে যোগ দেন। বাংলাদেশের মুক্তি আন্দোলনে অবদান রাখতে ১৯৭০ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে তৎকালীন অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কর্পোরেশনের পূর্বাঞ্চলীয় প্রধান হিসেবে চট্টগ্রামে বদলি হয়ে আসেন তিনি। স্বাধীনতাকামী বাঙালি অফিসারদের সাথে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল। ১৯৭১ সালের ২৫ মার্চের আগে তিনি ১৯৬৮ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বেশ কয়েকবার গোপনে দেখা করেছিলেন। মার্চ মাসে তিনি বঙ্গবন্ধুর তহবিলে ১০ হাজার টাকা অনুদান প্রদান করে তা পাকিস্তান রেডিওতে ঘোষণা করেছিলেন।

মুক্তিযুদ্ধের শুরুতে চট্টগ্রামে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট স্টোর থেকে বিস্ফোরক ও জনবল দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন তিনি। তিনি সহকর্মী অফিসারদের কাছে বিস্ফোরক হস্তান্তর করেছিলেন। সেগুলো দিয়ে মুক্তিকামী মানুষ শুভপুর ব্রীজসহ রাস্তা এবং সেতু উড়িয়ে দিয়ে চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর প্রবেশ বিলম্বিত করেছিল। একাত্তরের মার্চের প্রথম দিকেই কর্ণেল কাদির নিজ বাসায় বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে পাঁচলাইশ আবাসিক এলাকার ৭০ নম্বর সরকারি বাড়িতে পরিবারসহ বসবাস করতেন। স্ত্রী হাসনা হেনার সঙ্গে দেখা করতে আসার সংবাদ পাকিস্তানি সেনারা জানতে পেরে ১৭ এপ্রিল তাকে চট্টগ্রামের ওই বাসা থেকে তাকে ধরে নিয়ে যায়। ১৭ এপ্রিল বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন কর্নেল কাদির। ২০০৭ সালে চট্টগ্রামের পাঁচলাইশে তার কবর খুঁজে পায় পরিবার। ২০১১ সালে তার মরদেহ তার নামে করা নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃসমাহিত করা হয়।

এরপর কর্নেল আবদুল কাদিরের ছেলে সাংবাদিক নাদীম কাদির পৈত্রিক জমিতে তার বাবাসহ মুক্তিযুদ্ধে বদরগঞ্জে শহীদদের নামে নিজ উদ্যোগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন এবং চিকলী নদীর তীরে আধুনিক নকশা অনুযায়ী দৃষ্টিনন্দন একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলেন। শুক্রবার দিবাগত রাতে সাংবাদিক নাদীম কাদির আগামী ৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভটি উদ্বোধনের ঘোষণা দেন। কিন্তু এরই মধ্যে স্বাধীনতা বিরোধী দুস্কৃতিকারীরা স্মৃতিস্তম্ভের বাগানবাতি ভেঙে দিয়েছে।

এ নিয়ে স্থানীয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বর্তমান সরকারের আমলে দেশবিরোধীরা কিভাবে দেশের সূর্যসন্তানদের স্মৃতিস্তম্ভের উপর হামলা চালায় সেই প্রশ্ন তুলেছেন তারা।

Reneta

কর্নেল আবদুল কাদিরের ছেলে সাংবাদিক নাদীম কাদির বলেন: মূল সড়ক থেকে মানুষরা যেন স্মৃতিস্তম্ভটিকে দেখতে পায় সেজন্য এর চারপাশে বাতি স্থাপন করা হয়েছিল। শনিবার  সকালে আমরা স্মৃতিস্তম্ভের চারদিকের বাগানবাতিগুলো ভাঙা অবস্থায় পাই। এটি যারা করেছে তারা দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী। তারা চায় না দেশের সূর্য সন্তানদের স্মৃতিচিহ্ন থাক। আমি তাদের শাস্তি কামনা করছি।

এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি হাবীবুর রহমান হাবীব বলেন: খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তদন্ত করছে। এ নিয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের আলোকে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বীর মুক্তিযোদ্ধারংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT