চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌতুকের আগুনে পোড়া তাহমিনার মৃত্যু

মেরিনা লাভলীমেরিনা লাভলী
৯:১১ পূর্বাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

রংপুরে যৌতুকের জন্যে স্বামী-শাশুড়ির দেওয়া আগুনে দগ্ধ তাহমিনার মৃত্যু হয়েছে। তিন দিন অসহ্য যন্ত্রণা ভোগের পর আজ ভোরে তার মৃত্যু হয়। নিহত তাহমিনার পরিবার অবিলম্বে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

দগ্ধ হওয়ার পরও বাঁচতে চেয়েছিলো তাহমিনা। স্বামী-সন্তান নিয়ে যে সুখের সংসারের স্বপ্ন দেখতেন সে স্বপ্ন আগুনে পুড়েই ছাই হয়ে গেলো।

তাহমিনার চাচা আব্দুর রহিম বলেন, কোনো নারীর যেন এ রকম না হয়। এরা যেন কঠিন শাস্তি পায়। সরকারের কাছে আবেদন থাকবে এদের যেন কঠিন শাস্তি নিশ্চিত হয়।

তাহমিনার ভাই গোলাম মোস্তফা কাঁদতে কাঁদতে বলেন, আমার বোন মরার আগে বলে গেছে, আমার বাচ্চা দুইটাকে কে দেখবে। আমরা তার খুনিদের শাস্তি চাই।

রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, বাচ্চার সামনে মায়ের গায়ে আগুন দিয়ে মারার করুণ ঘটনার বিচার হওয়া দরকার।

স্বামী-শ্বাশুড়ির দেওয়া আগুনে অগ্নিদগ্ধ তাহমিনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ই্উনিট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে নেয়া হচ্ছিল। পথেই না ফেরার দেশে চলে যায় সে।

Reneta

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাষ্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. মারুফুল ইসলাম বলেন, আমারা রোগীকে অত্যান্ত খারাপ অবস্থায় পেয়েছি। তারপর এই কয় দিন চিকিৎসার পর তার কিডনী ড্যামেজের দিকে যাচ্ছিল আস্তে আস্তে।

তিনি আরো বলেন, তাকে আরো উন্নত চিকিৎসার ঢাকা বার্ন আইসিইউতে পাঠানোর পথে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার পীরগাছা উপজেলার কান্দি গ্রামের গৃহবধু তাহমিনাকে স্বামী আব্দুল মান্নান ও শ্বাশুড়ি আলেমা বেগম গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। এতে পুড়ে যায় তার শরীরের ৫০ ভাগ। এমন পাশবিক লোমহর্ষক ঘটনা রুখতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সচেতন এলাকাবাসী।

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিদগ্ধ তাহমিনার মৃত্যুরংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT