চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে বদলে গেলো মানুশি চিল্লারের জীবনের চিত্রনাট্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
যেভাবে বদলে গেলো মানুশি চিল্লারের জীবনের চিত্রনাট্য

হার্ট সার্জন হওয়ার জন্য পড়ালেখা করছিলেন তিনি, কিন্তু ভাগ্যে লেখা ছিলো অন্য জিনিস, তাই হার্ট সার্জন হয়ে ওঠার আগেই মানুশি চিল্লার বনে গেলেন মিস ওয়ার্ল্ড। আর এর মাধ্যমে বদলে গেলো তার জীবনের পুরো চিত্রনাট্য।

৫৪তম মিস ওয়ার্ল্ড টাইটেলধারী ২০ বছর বয়সী চিল্লার ভারতের হরিয়ানা রাজ্য থেকে অন্য রাজ্যের মোট ২৯ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে সর্বোচ্চ আসরের জন্য নির্বাচিত হয়েছিলেন। এ বছরের শুরুতে তিনি পরেছিলেন ভারতের প্রিয়দর্শিনী মুকুট।

পরে ১০৮ দেশের প্রতিযোগীদের সঙ্গে টেক্কা দিয়ে বিজয়ের চূড়ান্ত সীমায় পৌঁছান তিনি। শনিবার সন্ধ্যায় চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে নতুন এই মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

সুন্দরী প্রতিযোগিতায় প্রবেশের আগে মেডিসিন ও সার্জারি বিষয়ে পড়ালেখা করলেও ধ্রুপদী নৃত্যে বিশেষ দখল রয়েছে তার। এছাড়া প্যারাগ্লাইডিং, বাঙ্গি জাম্পিং, পানির তলে স্কুভা ডাইভিংসহ দুঃসাহসী খেলাও তার পছন্দের। অবসর সময়ে আঁকাআঁকিও করেন চিল্লার। এ থেকে খুব সহজেই বোঝা যায় জীবনের লক্ষ্য পছন্দে ‘জীবন’কে কতোটা প্রাধান্য দিয়েছেন তিনি।

প্রতিযোগিতার ‘বিউটি উইথ এ পারপাস’ প্রজেক্টের অংশ হিসেবে মানুশি নারীদের পিরিয়ডের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেনতা তৈরীর মতো গুরুত্বপূর্ণ টপিকের উপর কাজ শুরু করেন। তার এই উদ্যোগের নাম দেয়া হয় প্রজেক্ট শক্তি। তিনি ২০টির বেশি গ্রাম ঘুরে ৫ হাজার নারীর জীবনে পরিবর্তন আনতে ভূমিকা পালন করেন।

Reneta

সেরা ৫ এর বাকি ৪ জন ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম ও সাউথ আফ্রিকার। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সেমিফাইনালে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, স্লোভাকিয়া, ব্রাজিল, রাশিয়া, ফিলিপিন্স, কুক আইল্যান্ড, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, নেপাল, ফিজি, মঙ্গোলিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়া ও ভারতের প্রতিযোগীরা উত্তীর্ণ হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানুশি চিল্লারমিস ওয়ার্ল্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT