চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ফাইজারের মুখে খাওয়ার করোনার ওষুধ অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনার চিকিৎসায় বাড়িতে বসেই ফাইজারের কোভিড প্রতিরোধী মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করতে পারবেন যুক্তরাষ্ট্রের ১২ বা তার অধিক বয়সের নাগরিকেরা। সাম্প্রতিক সময়ের ল্যাব রিপোর্টের আলোকে প্রতিষ্ঠানটি দাবি করছে, ওমিক্রন প্রতিরোধেও প্যাক্সলোভিড বেশ কার্যকরী।

বুধবার কোভিড চিকিৎসায় সর্ব প্রথম মুখে খাওয়ার ওষুধ অনুমোন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চিকিৎসা পদ্ধতিতে ওমিক্রন ধরনের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

ওমিক্রনের বিস্তার রোধে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জরুরী ভিত্তিতে এ চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিয়েছে।

ফাইজারের ক্লিনিক্যাল ট্রায়ালের সূত্র দিয়ে বিবিসি জানায়, এ ওষুধটি (প্যাক্সলোভিড) মারাত্মকভাবে কোভিড আক্রান্ত রোগীর মৃত্যহার ও হাসপাতালে চিকিৎসার সম্ভাবনাকে শতকরা প্রায় ৯০ শতাংশ কমায়।

ফাইজার জানায়, কোভিড চিকিৎসায় ২০২২ সালের মধ্যে ১২০ মিলিয়ন কোর্স উৎপাদন করবে। জরুরী ভিত্তিতে তারা যুক্তরাষ্ট্রে ওষুধ প্রদানে প্রস্তুত।

এ ব্যবস্থায় দুটি ওষুধ ব্যবহার হবে বলে জানা যায়। নতুনটির সাথে যুক্ত হয়েছে পুরোনো এন্টিভাইরাল রিটোনাভির।

Reneta

প্যাক্সলোভিডের অনুমোদনকে একটি মাইলস্টোন বলেছেন আমেশ আদালজা। জন হপকিন্স এর স্বাস্থ্য নিরাপত্তা ইন্সটিটিউটের বর্ষীয়ান এ স্কলার আরো বলেন, এর মাধ্যমে কোভিডকে একটি নিয়ন্ত্রণযোগ্য ইনফেকশন বিবেচনার পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়া হলো।

ফাইজার জানিয়েছে, তারা ১৮ লাখ কোর্স প্রস্তুত রেখেছে। যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন কোর্সের জন্য চুক্তি করেছে প্রতিষ্ঠানটির সাথে। এর প্রতিটি কোর্সের জন্য যুক্তরাষ্ট্রকে খরচ করতে হবে ৫৩০ মার্কিন ডলার।

প্রেসিডেন্ট জো বাইডেন এর সাথে সাথে অধিক ভ্যাকসিন প্রদান ও করোনা পরীক্ষার ঘোষণা দিয়েছেন।

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ উইলিয়াম শ্যাফনার বলেছেন এই ওষুধটি ওমিক্রনের প্রভাবে সৃষ্ট অবস্থাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারে।

এফডিএ জানিয়েছে জরুরী প্রয়োজনে ডাক্তারের পরামর্শক্রমে এ পিলটি ১২ বছরের অধিক বয়স্ক নাগরিকরা ব্যবহার করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাইজারযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT