চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট-সাউথ কোরিয়ায় পরমাণু হামলার হুমকি নর্থ কোরিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র  ও সাউথ কোরিয়ার বিরুদ্ধে নির্বিচারে পরমাণু হামলার হুমকি দিয়েছে নর্থ কোরিয়া। সোমবার থেকে শুরু হওয়া উভয় দেশের যৌথ মহড়া শুরু করলে এ হামলা চালানোর হুমকি দেওয়া হয়। নর্থ কোরিয়ার ক্ষমতাশালী জাতীয় প্রতিরক্ষা কমিশন দেশটির সুপ্রিম কমান্ড অফ দ্যা কোরিয়ান পিপলস আর্মি বা কেপিএ’র বরাত দিয়ে দেওয়া বিবৃতিতে এ হুমকি দিয়েছে।

এতে বলা হয়েছে, আগ্রাসন এবং যুদ্ধে যাদের আগ্রহ নির্বিচারে পরমাণু হামলা তাদেরকে নর্থ কোরিয়ার সামরিক ক্ষমতা দেখিয়ে দেবে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র এবং সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে অনুশীলনের নামে পরমাণু যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নর্থ কোরিয়া বোতাম টেপা মাত্রই শত্রুরা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং উস্কানি সৃষ্টিকারী ঘাঁটিগুলো আগুনের সাগরে ঢেকে যাবে এবং মুহূর্তের মধ্যেই ছাইয়ে পরিণত হবে বলেও এতে হুমকি দেওয়া হয়েছে।

নর্থ কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির সামরিক বাহিনীকে যেকোনো সময় পরমাণু বোমা ব্যবহারের জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়ার পরই এ হুমকি দেওয়া হলো।

এদিকে ‘কি রিজলভ’ বা ‘ফোল ঈগল’ নামের মার্কিন-সাউথ কোরিয়া যৌথ মহড়া শুরুর আগে আজ(সোমবার) খুব ভোরে এ হুমকি দেওয়া হলো। এ মহড়া আজই শুরু হওয়ার কথা রয়েছে।

এ মহড়া এপ্রিলের শেষ পর্যন্ত চলবে। ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্র এবং সাউথ কোরিয়া প্রতিবছর বার্ষিক এ মহড়া চালিয়ে আসছে। অবশ্য গত বছর মহড়ায় দুই দেশের যে পরিমাণ সেনা অংশ নিয়েছিল এবার তার চেয়ে চার গুণ বেশি সেনা অংশ নেবে। সাউথ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই মহড়ায় ১৭ হাজার মার্কিন ও ৩ লাখের বেশি সাউথ কোরিয়ান সেনা অংশ নেবে।

Reneta

এবারের মহড়ায় নর্থ কোরিয়ার সীমান্ত পেরিয়ে দেশটির গভীরে ঢুকে অস্ত্র গুদামগুলোতে হামলা চালানোর অনুশীলন করা হবে। একই সঙ্গে চীন ও রাশিয়ার সীমান্তে বিশেষ বাহিনী মোতায়েন করার বিষয়টি এ মহড়ার অংশ হিসেবে থাকবে।

নর্থ কোরিয়ার মিত্র দেশ চীন, রাশিয়া এবং পিয়ংইয়ংয়ের সঙ্গে যুদ্ধ শুরু হলে তা যেন ছড়িয়ে পড়তে না পারে সে জন্য এ দুই দেশের সীমান্ত বন্ধ করে দিতে হবে বলে মার্কিনিরা মনে করে।

এর পাশাপাশি মার্কিন ও সাউথ কোরিয়ার সেনারা দুর্যোগ মোকাবেলা নিয়ে একটি উভচর মহড়াও চালাবে। অবশ্য যৌথ মহড়ার বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের হুমকি নতুন কিছু নয়। সাধারণত এ ধরনের মহড়ার কঠোর নিন্দা ও সমালোচনা করে থাকে সাউথ কোরিয়া।

মাত্র দুদিন আগেেই ‘যখন-তখন’ ব্যবহারের জন্য পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন।

পরমাণু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ায় গত বুধবার নর্থ কোরিয়ার ওপর আরোপিত অবরোধ আরও জোরদার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

নিষেধাজ্ঞা অনুযায়ি নর্থ কোরিয়া থেকে আসা এবং দেশটির উদ্দেশে রওনা করা সব
জাহাজে তল্লাশী চালানোসহ ১২ টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভূক্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়া প্রতিরোধ আইনের খসড়ায় সরকারের নীতিগত অনুমোদন

জুন ১৯, ২০২৬

নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে মসুরি ডাল আবাদ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার

জুন ১৯, ২০২৬

ভরা মৌসুমেও ইলিশ সংকটে ভোলার জেলেরা

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন, সৌদিতে মৃত্যু ৫৪

জুন ১৯, ২০২৬

জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT