চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাকাত ফান্ডের অর্থ খরচ হবে করোনা দুর্গতদের জন্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৭, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

মহামারি করোনাভাইরাসে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়ায় ‘সরকারি যাকাত ফান্ডে’ যাকাত দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা)।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতেতে বলা হয়, ‘সারাবিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশ ও তার বাইরে নয়। ফলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল জনগোষ্ঠী কর্মহীন ও রোজগারহীন হয়ে পড়েছে।’

‘‘বিশেষ করে এ সময় গরীব ও নিম্ন আয়ের অনেক মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। ইতোমধ্যে সরকার অসহায় ও দুস্থদের সহায়তায় কর্মসূচি হাতে নিয়েছে। তাদের জন্য বিশেষ অর্থ  বরাদ্দ ও ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।

এই সংকটকালীন পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে সরকারি যাকাত ফান্ডের অর্থ যারা কর্মহীন ও অসহায় হয়ে পড়েছেন তাদের কল্যাণে ব্যয় করার উদ্যেগ নেওয়া হয়েছে।’’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সরকারি যাকাত ফান্ড’ থেকে প্রাপ্ত অর্থ সবসময় যথাযথভাবে ইসলামী শরীয়াহ মোতাবেক ব্যয় করা হয়ে থাকে। এ অর্থ প্রতিবছর অসহায় দুস্থদের আত্নকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা, বৃক্ষরোপন কার্যক্রম, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে  ব্যয় করা হয়ে থাকে।  সরকারী যাকাত ফান্ডে জমাকৃত অর্থ আয়করমুক্ত।’

‘‘যাকাত প্রদানে সক্ষম যে কেউ সরাসরি ইসলামিক ফাউন্ডেশন এর এই উদ্যোগের সাথে সামিল হতে পারেন।  বর্তমান পরিস্থিতিতে যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদান করে এই সংকটকালে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য দেশের বিত্তবান ও অবস্থাসম্পন্ন ব্যক্তিদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।  আমরা বিশ্বাস করি, সকলের সমন্বিত উদ্যেগেই এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যাকাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপদগ্রস্ত খেলোয়াড়দের পাশে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি

পরবর্তী

ডিএমপির প্রত্যেক থানার গেটে জীবাণুনাশক টানেল

পরবর্তী

ডিএমপির প্রত্যেক থানার গেটে জীবাণুনাশক টানেল

করোনাভাইরাস: ১০৮ দিনে ১ লাখ পরীক্ষার মাইলফলক

সর্বশেষ

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT