বিপদগ্রস্ত খেলোয়াড়দের পাশে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি

হকি খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে বিপদগ্রস্ত খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাকালীন সংকটে টানা লকডাউনে প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। খেলা মাঠে না থাকায় অনেকেই দুরবস্থায়। এমন প্রায় ৫০০ খেলোয়াড়কে সহযোগিতা করেছে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সমিতির উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক আবু সায়েম শাহীনের সার্বিক সহায়তায় খেলোয়াড়দের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়েছে। লকডাউনের কারণে ঢাকায় আসতে না পারা দেশের বিভিন্ন জেলায় থাকা খেলোয়াড়দের কুরিয়ারে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
হকি খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে আবু সায়েম শাহীন জানিয়েছেন, ‘খেলোয়াড়দের যেকোনো দুঃসময়ে পাশে থাকবে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি। ভবিষ্যতে এমন আরও কল্যাণকর উদ্যোগ নেয়া হবে।’
ঈদুল ফিতরের আগে খেলোয়াড়দের আবারো উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে বলেও জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।







