চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতদিন ইচ্ছা সাজা দিন: আদালতকে খালেদা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া

ফাইল ফটো

একটি দুর্নীতি মামলায় হাজিরা দিতে এসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, এই আদালতের উপর তার কোনো আস্থা নেই। আদালত যা ইচ্ছা রায় দিয়ে দিক। যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিক।

বুধবার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ভেতরে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানির সময় এসব কথা বলেন তিনি।

এদিন বেলা সাড়ে দশটার দিকে বিচারক আদালত এজলাসে বসেন। সেসময় খালেদা জিয়াকে জানানো হয় তার পক্ষের আইনজীবীরা আদালতে অনুপস্থিত।

এজন্য বিচারের প্রায় শেষ পর্যায়ে থাকা এ মামলার শুনানি বুধবার করা সম্ভব হয়নি।

এ অবস্থায় ১০ মিনিট আদালতের কার্যক্রম চলার পর বিচারক ১২ ও ১৩ সেপ্টেম্বর শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করে দেন।

আসামিপক্ষের আইনজীবীরা অনুপস্থিত থাকায় এই আদালত যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য শুনানি মুলতবি করা হয়।

Reneta

এর আগে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, কারাগারের ভেতর আদালত বসানো সংবিধান পরিপন্থি। তাই কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত বসানো হলে তারা সেখানে যাবেন কিনা সেটা আদালত বকশীবাজারে এসে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরের কথা জানালে বিবেচনা করবেন তারা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি এতদিন চলছিল কারাগার থেকে কয়েকশ গজ দূরে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত বিশেষ এজলাসে।

মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা পুরনো কারাগারের ভেতরে স্থানান্তর করে আইন মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT