চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়নাতদন্ত করলে অনেক কিছু বের হবে: সুজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বাংলাদেশ দলের হারের জন্য উইকেট কিংবা একাদশকে কোনোভাবে দায়ী করতে চান না টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বরং ভিন্ন কিছুর দিকে ইঙ্গিত করছেন। তবে সেটি কী, তা বলতে চাননি।

সুজনের ভাষায়, ‘অনেকে বলছে টেস্টে ঘূর্ণি উইকেটে খেলেছি কেন। আমরা ভুলে গেছি এখানে বিশ্বমানের স্পিনার লায়নের বিপক্ষে খেলেছি। ময়নাতদন্ত করলে অনেক কিছু  বের হবে। সেটা বের করতেও চাই না। উইকেটকে দোষ দেওয়ার  কিছু নেই। সবচেয়ে বড় কথা আমরা ভালো খেলতে পারিনি।’

হাথুরুসিংহে চলে যাওয়ার পর ত্রিদেশীয় সিরিজে দায়িত্ব দেয়া হয় সুজনকে। তার অধীনে শুরুটা হয় দুর্দান্ত। কিন্তু সময় যেতেই সব ভেঙে পড়ে। ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচ এবং টেস্টে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ।

এমন হারের কারণ সম্পর্কে একজন কোচ হিসেবে সবকথা বলার প্রয়োজন দেখেন না তিনি, ‘আমরা হেরেছি এর পেছনে অনেক কিছু থাকতে পারে। অনেক কিছু হয়ে যেতে পারে। সেটা তো আমরা কোচরা এসে বলবো না। বা বলার দরকারও নেই।’

চট্টগ্রাম টেস্ট ড্র করার পর মোসাদ্দেক হোসেন সৈকতকে একাদশ থেকে বাদ দেয়া হয়। এ নিয়ে কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়, ‘প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে মোসাদ্দেককে খেলাতে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে!’

মূর্তিকারিগর

Reneta

সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এমন সমালোচনায় সুজন বেশ আহত। আক্ষেপ করে তিনি বলেন, ‘বাংলাদেশ দল ছাড়া অন্য কিছু আমাকে ছুঁতে পারবে না। যখন নেতিবাচক কথা বলা হয়, সত্যি কষ্ট লাগে। তখন মনে হয় এত বছর ক্রিকেটের সঙ্গে থেকে কী লাভ হল।’

সুজন মনে করেন এক মোসাদ্দেক এবং আবাহনী বাংলাদেশ দলের ম্যাচ হারার কারণ হতে পারে না, ‘৫৩ বলে ৯ রান করছে (৯ নয়, মোসাদ্দেক চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ৫৩ বলে আট রান করেন), সেটা আমিও দেখছি। আমারও ক্রিকেট জ্ঞান আছে। ৮৩ সালে ক্রিকেট খেলা শুরু করেছি। এখন ২০১৮। কে পারে, কে পারে না, কাকে কখন দরকার, কী দরকার, সেটা আমরাও বুঝি।’

সুজন এদিন পরিষ্কার জানিয়ে দেন, এই অবস্থায় আর বাংলাদেশ দলের সঙ্গে থাকতে চান না তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ মাহমুদ সুজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঋণ খেলাপি-কর ফাঁকির সুযোগ পাওয়ায় কোম্পানিগুলো শেয়ারবাজার বিমুখ

পরবর্তী

‘সাজানো’ রায় বাতিলের দাবিতে জাবি শিক্ষকদের মানববন্ধন

পরবর্তী
খালেদা জিয়া,অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, রায় বাতিলের দাবি

‘সাজানো’ রায় বাতিলের দাবিতে জাবি শিক্ষকদের মানববন্ধন

রুপা বিচার পেয়েছে, বড়াইগ্রামের শিশুটিও যেন বিচার পায়

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT