চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি পাওয়া গেল ভারতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

গত বছরের ২৫ নভেম্বর বুয়েন্স আয়ার্সের নিজস্ব বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা। মৃত্যুর পরে তার ব্যবহৃত সকল জিনিসপত্র দুবাইয়ের একটি প্রাইভেট সিকিউরিটি কোম্পানির কাছে গচ্ছিত ছিল। তবে সেখান থেকে চুরি যায় ম্যারাডোনার ব্যবহৃত হিউবোল্টের একটি ঘড়ি। প্রায় এক বছর পরে ভারতের আসাম থেকে উদ্ধার করা হয়েছে সেই ঘড়িটি।

শনিবার সকাল ৪টায় আসামের শিবসাগর থেকে ওয়াজেদ হুসেইন নামে এক ব্যক্তির বাসভবন থেকে ঘড়িটি উদ্ধার করে আসাম পুলিশ। তবে আসাম পুলিশ দুবাই পুলিশের সাথে সমন্বয় করেই ঘড়িটি উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

‘ভারতীয় ফেডারেল এলইএ’র মাধ্যমে দুবাই পুলিশের সাথে সমন্বয় করে করে কিংবদন্তী ম্যারাডোনার এই ঘড়িটি উদ্ধার করেছে আসাম পুলিশ। ওয়াজেদ হুসেইনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল ভাস্কর জ্যোতি মহন্ত নিশ্চিত করেন, এটিই সেই ঘড়ি যেটি দুবাইতে ম্যারাডোনার অন্য সকল ব্যবহার্য জিনিসপত্রের সাথে সুরক্ষিত ছিল।

‘দুবাই পুলিশের কাছ থেকে আমরা জানতে পাই, ওয়াজেদ হুসেইন নামে একজন ম্যারাডোনার স্বাক্ষরকৃত হিউবোল্টের একটি লিমিটেড এডিশন ঘড়ি চুরি করে দুবাই থেকে পালিয়ে আসামে অবস্থান নিয়েছে। আজ ভোর ৪টায় আমরা ওয়াজেদ হুসেইনকে তার শিবসাগরের বাসা থেকে গ্রেফতার করেছি। ঘড়িটিকেও তার থেকে উদ্ধার করা হয়েছে।’

ম্যারাডোনার এ ঘড়িটি মূলত হিউবোল্টের একটি লিমিটেড এডিশন ঘড়ি যেটির নাম ‘দি হিউবোল্ট বিগ ব্যাং ম্যারাডোনা। ঘড়িটিতে ম্যারাডোনার সাক্ষর সহ ম্যারাডোনার জার্সি নম্বর ১০ বিশেষ করে ফুটিয়ে তোলা হয়েছে। ২০১০ সালে ঘড়িটির মাত্র ২৫০ পিস বাজারজাত করা হয়। ঘড়িটির বাজারমূল্য ভারতীয় রুপির ২০ লাখের সমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাম পুলিশম্যারাডোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT