চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ
A A

দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সতর্কতা জারি করেছে পুলিশ। এর অংশ হিসেবে সারাদেশের প্রায় ৮০০টি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এবং ঢাকার গুরুত্বপূর্ণ ৪৮টি পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে চেকপোস্ট, বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।

রোববার সকাল থেকে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, শাহবাগ, ইসিবি চত্বরসহ বিভিন্ন এলাকায় সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, আগামী ১৫ আগস্টকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্ভাব্য কর্মসূচি, সাম্প্রতিক বোমাতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনা এবং উগ্রপন্থীদের তৎপরতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই সতর্কতা নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, উগ্রপন্থার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। এটি বিশেষ কোনো সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া নির্দেশনা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশের যানবাহনে হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে রাজধানীসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমাতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পর সতর্কতা বাড়ানো হয়েছে।

এর আগে ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি দূরনিয়ন্ত্রিত আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। পরে সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। সবশেষ মিরপুর-১০ ও ফার্মগেটে সন্দেহজনক বস্তু ঘিরে বোমাতঙ্ক ছড়ালেও তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

Reneta

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণে নিরাপত্তা নিশ্চিত করে যানবাহন চলাচল ও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সব ইউনিটকে যানবাহন অরক্ষিত না রাখা এবং থানা, পুলিশ লাইনস ও অফিস কম্পাউন্ডে রাখা গাড়ির নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, আগস্ট মাস ঘিরে নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য কর্মসূচি সামনে রেখে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দপ্তর।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৫ আগস্টপুলিশ সদর দপ্তরবাড়তি নিরাপত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT