চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউতে রোনালদো-বেকহ্যামের জার্সিতে সানচেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

অবশেষে অবসান হল সব গুঞ্জনের। আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে সম্মত হয়েছেন চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। ব্রিটিশ গণমাধ্যম বলছে, তাকে দলে পেতে দলটিকে খরচ হচ্ছে প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড। পাকাপাকির পর শেষধাপের কাজ সারার আগেই আবার সানচেজের জার্সিও তৈরি করে ফেলেছে ম্যানইউ। জার্সি নাম্বার-৭!

প্রিমিয়ার লিগে গত বছরের গ্রীষ্মকালীন দল-বদলের আলোচিত খবর ছিল আর্সেনাল ছাড়তে চান অ্যালেক্সিস সানচেজ। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার খুব কাছে গিয়েও শেষপর্যন্ত সিদ্ধান্ত পাল্টান তিনি।

কিন্তু সানচজে এমিরেটসে খুশী ছিলেন না। তাই মধ্যবর্তী দল-বদল শুরু হতে আবারও তার ম্যানসিটিতে যোগ দেয়ার গুঞ্জনের পালে হাওয়া লাগে। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের ট্রান্সফার ফি নিয়ে সিটি ও আর্সেনালের বনিবনা না হওয়ায় ভেস্তে যায় সাবেক গুরু গার্দিওলার দলে সানচেজের যোগ দেয়া। সেই সুযোগটাই কাজে লাগায় সিটির নগরপ্রতিদ্বন্দ্বীরা।

গানারদের দাবি পূরণের সঙ্গে সানচেজকে চড়া পারিশ্রমিক প্রস্তাব করে রেড ডেভিলরা। ম্যানইউর কাছ থেকে ৩০ মিলিয়ন পাউন্ড পাবে আর্সেনাল। তার এজেন্ট পাবে ১০ মিলিয়ন পাউন্ড। আর সাপ্তাহিক সাড়ে ৩ লাখ পাউন্ডে সানচেজের সঙ্গে রেড ডেভিলদের চুক্তিটা সাড়ে চার বছরের। সঙ্গে ওল্ড ট্রাফোর্ডে সানচেজের গায়ে উঠছে ডেভিড বেকহ্যাম ও ক্রিস্টিয়ানো রোনালদোর জড়ানো বিখ্যাত সেই ৭ নম্বর জার্সিটা।

চুক্তির বাইরে আরও কিছু যদি-কিন্তু অবশ্য রয়েছে। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, সানচেজের সঙ্গে চুক্তির শর্তে থাকছেন ম্যানইউ’র হেনরিখ মাখিতারিয়ানও। তার মানে সানচেজ গেলে এমিরেটসে আসবেন রোমানিয়ান তারকা।

অন্যদিকে, সানচেজের সঙ্গে আর্সেনাল ছাড়ছেন আরেক ফরোয়ার্ড থিও ওয়ালকটও। ২০ মিলিয়ন পাউন্ড আর সাড়ে তিন বছরের জন্য এভারটনের সঙ্গে চুক্তি করেছেন ইংলিশ তারকা। এর ফলে গানারদের সঙ্গে ১২ বছরের সম্পর্ক ছিন্ন হল ৩৯৭ ম্যাচে ১০৮ গোল করা স্ট্রাইকারের। সেখানে তিনি জুটি গড়বেন ম্যানইউ ও তার জাতীয় দলের সাবেক সতীর্থ ওয়েন রুনির সঙ্গে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেক্সিস সানচেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT