চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের তোপে চট্টগ্রামের মাঝারি সংগ্রহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে দিনের দ্বিতীয় ম্যাচে ভালো শুরু পেয়েও বড় সংগ্রহ তুলতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৮ ওভারের খেলায় ইমরুল কায়েসের দলকে ১৩৯ রানের লক্ষ্য দিয়েছে নাইমরা।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ৮ উইকেটে ১৩৮ রান তুলেছে। ৫ উইকেট নিয়ে একাই চট্টগ্রামকে রুখে দিয়েছেন মোস্তাফিজ।

প্রথম ওভারের তৃতীয় বলে চ্যাডউইক ওয়ালটনের উইকেট হারায় চট্টগ্রাম। স্কোরবোর্ডে কোনো রান না তুলেই নাহিদুলের বলে আউট হন তিনি।

দ্বিতীয় উইকেটে আফিফ হোসেনের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন উইল জ্যাকস। দারুণ ছন্দে থাকা আফিফ আউট ২১ বলে ২৭ রানে করে।

আফিফের বিদায়ের পর শামীম হোসেনের সাথে ৪৭ রানের জুটি গড়েন জ্যাকস।

মাঝে বৃষ্টির বাঁধায় খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। তাই ইনিংসের ওভার কমিয়ে ১৮ তে আনা হয়। বৃষ্টিবিরতির পর প্রথম ওভারেই ব্যক্তিগত ২৬ রানে মোস্তাফিজের বলে আউট হয়ে সাঁঝঘরে ফেরেন শামীম।

Reneta

একই ওভারে আউট হন জ্যাকসও। ৩৭ বলে ৩ ছক্কা ও ৫ চারে খেলা ৫৭ রানের ইনিংস খেলে তিনি আউট হন ডু প্লেসিসের হাতে ক্যাচ দিয়ে। পরের ওভারেই মোস্তাফিজ তুলে নেন আরও দুটি উইকেট।

বেনি হাওয়েল ও অধিনায়ক নাইম দুজনই আউট হন ৩ রান করে। ইনিংসের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজের উইকেট নিয়ে পঞ্চম উইকেটটি নিজের ঝুলিতে ভরেন মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফকুমিল্লাচট্টগ্রামজ্যাকসমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT