মোস্তাফিজুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কাটার মাস্টারের ২১তম জন্মদিনে ‘দ্য ফিজের’ দুর্দান্ত আগমনের ভূয়সী প্রশংসা করে সংস্থাটি।
আইসিসি তাদের ফেসবুক পেজে মোস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে লিখে, “ক্রিকেটের উজ্জ্বলতম সম্ভাবনার এই তরুণ ওডিআই ও টেস্ট অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ হয় এবং ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে প্রথম দুইটি ওডিআইতেই ৫টি করে উইকেট লাভ করে।
শুভ জন্মদিন মোস্তাফিজুর “দ্য ফিজ” রহমান।”








